10.9 C
New York

সব প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণ দিতে হবে, SIR মামলায় আর কী বলল সুপ্রিম কোর্ট? দেখুন

Must Read

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আবহে ফের এসআইআর (SIR) মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। বুধবার শীর্ষ আদালত জানায় যে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আশ্বাসে তারা সন্তুষ্ট। এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানায়, আগামী ৭ এপ্রিলের মধ্যেই সমস্ত বিবেচনাধীন ভোটারের ভাগ্য নির্ধারিত করতে হবে।

প্রধান বিচারপতি সূর্যকান্ত নির্দেশ দেন, বুধবারই সব প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণ দিতে হবে। তাঁদের অনলাইন ও অফলাইন—দুই ধরনের আপিল সম্পর্কেই আপডেট দিতে হবে। তিনি আরও নির্দেশ দেন যে, আপিল ট্রাইবুনালগুলি যেন বিচারবিভাগীয় আধিকারিকেরা যে রিপোর্ট এবং কারণ উল্লেখ করেছেন, তা সম্পূর্ণ ভাবে দেখতে পায় এবং সেই ভিত্তিতেই এই ধরনের মামলার নিষ্পত্তি করে।

আরও পড়ুন: বিবেচনাধীন তালিকাকে ঘিরে ভোট বয়কটের ডাক সাগরদিঘিতে!

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ আরও জানায়, ‘আমরা আপিল ট্রাইব্যুনালগুলোকে অনুরোধ করছি যেন এই ধরনের মামলার বিচার করার সময় বিচার বিভাগীয় কর্মকর্তাদের দ্বারা প্রদত্ত প্রতিবেদন এবং কারণগুলোর সম্পূর্ণ খতিয়ে দেখা হয়। আপিল ট্রাইব্যুনাল স্বাভাবিক ন্যায়বিচারের নীতি অনুসরণ করে নিজস্ব কার্যপ্রণালী গঠন করতে পারে। আমরা ট্রাইব্যুনালগুলোকে অনুরোধ করছি, বিচারকারী কর্মকর্তার সামনে উপস্থাপন করা হয়নি এমন কোনো নতুন নথি যেন তারা গ্রহণ না করে।’

নির্বাচন কমিশন ১৯টি আপিল ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য ও নির্বাচন কমিশনের একটি দল আপিল ট্রাইব্যুনালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছে। ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনকে তালিকায় রাখা হয়েছে, কারণ উক্ত ভবনটিতে ২১টি চেম্বার স্থাপনের উপযোগী। ৮ সপ্তাহের জন্য মন্ত্রণালয় পর্যায়ের অনুমতি নেওয়া হয়েছে। আগামী ৬ এপ্রিল বিকেল চারটেয় এই পরবর্তী শুনানি হবে।

দেখুন আরও খবর: 

Latest News

ঝাড়গ্রামে জনসংযোগে প্রধানমন্ত্রীর ‘ঝালমুড়ি’ প্রেম

ওয়েবডেস্ক-  ২০২৬ –এর নির্বাচনে (2026 Assembly Election)  বাংলার মসনদে বসতে বসতে জান প্রাণ লড়িয়ে দিচ্ছেন কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। বঙ্গে প্রচারে...

More Articles Like This