মেঝেতে ঘুমোচ্ছিল একরত্তি, আচমকা খসে পড়ল ছাদ, তারপরেই ঘটল এই এই মর্মান্তিক ঘটনা

0
51

পূর্ব বর্ধমান: সরকারি আবাসনের (Government Quarters) বেহাল অবস্থার জেরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল মাত্র চার মাসের এক শিশু। মৃতের নাম প্রিয়দর্শী বেসরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার কেতুগ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুটির মা শিবানী বেসরা কাটোয়া পৌরসভার অধীনে কর্মরত ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং বাবা সীতাহাটি স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট। কর্মসূত্রে তাঁরা কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সরকারি আবাসনে বসবাস করতেন।

শনিবার দুপুর প্রায় আড়াইটে থেকে সাড়ে তিনটার মধ্যে ঘটে এই দুর্ঘটনা। খাওয়া-দাওয়ার পর পরিবারের সদস্যরা ঘরের মেঝেতে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় আচমকাই ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে ঘুমন্ত শিশুটির মাথার উপর। পরিবারের অন্য সদস্যরা অল্পের জন্য রক্ষা পেলেও গুরুতর জখম হয় প্রিয়দর্শী। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে কাটোয়া হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: প্রবল দুর্যোগ, ৪৫ মিনিট আকাশেই চক্কর কাটল শাহের বিমান! তারপর কী হল? দেখুন

মৃত শিশুর মা শিবানী বেসরার অভিযোগ, আবাসনের জরাজীর্ণ অবস্থা নিয়ে একাধিকবার লিখিতভাবে প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। একই অভিযোগ করেছেন শিশুটির ঠাকুমা নমিতা বেসরাও। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই আবাসন সংস্কারের আবেদন জানানো হলেও তা উপেক্ষিত হয়েছে। পরিবারের আরও অভিযোগ, কেতুগ্রাম ব্লকের অধিকাংশ পুরনো সরকারি আবাসনের অবস্থাই অত্যন্ত খারাপ এবং বসবাসের অনুপযোগী। নতুন কিছু আবাসন তুলনামূলকভাবে ভালো হলেও পুরানো ভবনগুলিতে থাকা কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঘটনা প্রসঙ্গে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এসএমওএইচ সৌভিক আলম জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here