Forbidden

You don't have permission to access th1s resource.

বৃষ্টি–রোদ লুকোচুরি, দুপুরে ভ্যাপসা গরম! বিকেলের পর কোন কোন জেলায় নামতে পারে বৃষ্টি? - KolkataTV
33.6 C
Kolkata

বৃষ্টি–রোদ লুকোচুরি, দুপুরে ভ্যাপসা গরম! বিকেলের পর কোন কোন জেলায় নামতে পারে বৃষ্টি?

Must Read

কলকাতা: সোমবার রাতে ব্যাপক ঝড় ও বৃষ্টির সাক্ষী থেকেছে কলকাতা (Kolkata Weather)। শহরের একাধিক জায়গায় ভেঙে পড়েছে হোর্ডিং, বড় বড় গাছের ডাল। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলাতেও দফায় দফায় বৃষ্টি হয়েছে (Rain Forecast)। কোথাও কোথাও শিলাবৃষ্টির খবরও মিলেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আগ্রহ ছিল সাধারণ মানুষের। সেই বিষয়ে আপডেট দিয়েছে হাওয়া অফিস (Weather Update)।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে। তবে মাঝেমধ্যে রোদের ঝলকও দেখা যেতে পারে। অর্থাৎ রোদ আর মেঘের লুকোচুরি চলবে দিনের বেশিরভাগ সময় জুড়েই। তবে বিকেলের পর আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: সরকারি কর্মচারীরা মার্চে কতটা বকেয়া ডিএ পাবেন? জানানো হল নির্দেশিকায়

দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পারদ পৌঁছে যেতে পারে ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর ফলে ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে। তবে বিকেলের পর দমকা হাওয়া বইতে পারে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এতে দিনের শেষে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

রাতভর বৃষ্টির কারণে কলকাতা-সহ বাংলার অধিকাংশ জেলাতেই সকালে আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক। তেমন গরম অনুভূত হচ্ছে না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতা বাড়তে পারে। ফলে ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ার আশঙ্কা রয়েছে। তবে বিকেলের পর আবার আবহাওয়া মনোরম হতে পারে। এই সময় কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

কলকাতা ও দক্ষিণবঙ্গের পূর্বাভাস

কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় মঙ্গলবার আকাশ মেঘলা থাকতে পারে। দিনের বেশিরভাগ সময় ভ্যাপসা গরম থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ধরনের আবহাওয়া থাকতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও। সকাল থেকে তাপমাত্রা বাড়লেও বিকেলের পর বৃষ্টি হতে পারে। এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেও একই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা

সোমবার ঝড়-বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গও। অনেক জায়গায় দীর্ঘ সময় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত ছিল। মঙ্গলবারও সকাল থেকে আকাশ মেঘলা থাকতে পারে। বিকেলের পর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বিকেলের দিকে বাড়ির বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখা ভালো।

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This