ভবানীপুর কেন্দ্রে বিচারাধীন ১৪ হাজারের মধ্যে, চূড়ান্ত তালিকায় নাম বাদ গেল কতজনের?

0
36

ওয়েবডেস্ক-   বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026)  হাইভোল্টেজ কেন্দ্র হল ভবানীপুর (Bhawanipur) । এই কেন্দ্র থেকে লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শুভেন্দু অধিকারী। আর এই কেন্দ্রকে পাখির চোখ করে বার বার হুঙ্কার দিচ্ছে বিজেপি।

সেই ভবানীপুর বিধানসভায় কেন্দ্রে বিচারাধীন ভোটার ছিলেন প্রায় ১৪ হাজার। এর মধ্যে সাড়ে তিন হাজারের মতো ভোটারের নাম বাদ গিয়েছে কমিশন সূত্রে খবর।  এর আগে এই বিধানসভায় ৪৭ হাজার ১১২ জন ভোটারের নাম বাদ গিয়েছিল। খসড়া তালিকায় বাদ গিয়েছিল ৪৪ হাজার ৭৭০ জন। চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছিল ২ হাজার ৩৪২ জন। কমিশনের এই ঝাড়াই বাছাইতে ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো। এদিনই মনোনয়ন জমা দিয়েছেন তিনি। তার পরেই হুগলি, আরামবাগে প্রচারে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই এসআইআর নিয়ে সুর চড়ান তিনি।

সোমবার মধ্য রাতে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে দেখা গেছে, প্রায় ৯১ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের একটু বেশি ‘যোগ্য ‘ ভোটার বলে বিবেচিত হয়েছে।  বাকি ৩২ হাজারের নাম বাদ পড়েছে। এই বাদ পড়া তালিকায় কারা আছে, এরা সব অবৈধ ভোটার না মৃত ভোটার তার সেই বিষয়টি এখনও স্পষ্ট করেনি নির্বাচন কমিশন। এই অবস্থায় ডিলিটেড ভোটারদের পাশে দাঁড়িয়ে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-  দ্বিতীয় দফায় তারকা প্রচারকের তালিকায় নুসরত-কোয়েল, সায়নী-মহুয়া, রয়েছে চমক

ভোটার বাতিলের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে মুর্শিদাবাদ জেলা। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এসআইআর শুরু হওয়ার আগে রাজ্যের ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। এসআইআর পরবর্তী খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়। সেই তালিকায় বাদ যায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন। এবার বাদ গেল আরও ২৭ লক্ষ নাম। কমিশন বলছে, বিবেচনাধীন তালিকায় থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। বাকি ২২ হাজার ১৬৩ জন ভোটারের নামের নিষ্পত্তি হয়ে গেলেও সেগুলিতে ই-স্বাক্ষর করা হয়নি। ওই প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়া নামের তালিকায় নতুন নাম যুক্ত হতে পারে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here