16.5 C
New York

অধীর চৌধুরীর কনভয়ে দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস নেতা, দেখুন চাঞ্চল্যকর ভিডিও

Must Read

ওয়েবডেস্ক- বড়সড় দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফিরলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury) । এবার ভোটে বহরমপুরে (Baharampur)  কংগ্রেসের প্রার্থী (Congress Candidate)  তিনি। বুধবার কান্দি থেকে ফেরার পথে তাঁর কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। ওই গাড়িতে ছিলেন নিরাপত্তারক্ষীরা। দুর্ঘটনায় জখম হয়েছেন একাধিক নিরাপত্তারক্ষী (Security Guard) । দুর্ঘটনার খবর জানানো হয় পুলিশ। তবে অভিযোগ, পুলিশকে খবর দেওয়ার পরেও তড়িঘড়ি কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অধীর চৌধুরীর কনভয়ে (convoy)  ট্রাকের ধাক্কার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন (Election Commission) ।

এদিন কান্দিতে প্রচারে গিয়েছিলেন অধীর। প্রচার শেষে বহরমপুরে ফিরছিলেন তিনি। সন্ধ্যা ৬ টা ৪৫-এর দিকে জীবন্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অধীরের অপর এক সঙ্গী বলেন, পিছন থেকে এসে একটি ট্রাক কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে। যে গাড়িতে ধাক্কা মারে, তার পিছনে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তবের ট্রাকটি পালাতে পারেনি। দুর্ঘটনার খবর স্থানীয় থানায় জানানো হয়। কিন্তু তারা পদক্ষেপ নিতে দেরি করে বলে অভিযোগ। কংগ্রেস জানিয়েছে, অধীর চৌধুরী প্রচারে যাবেন, তার সমস্ত কিছুই পুলিশকে দেওয়া আছে। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বেই এই দুর্ঘটনা, তাও পুলিশ কোনও তৎপরতা দেখা যায়নি।

ইচ্ছাকৃতভাবে অধীরের কনভয়ে হামলা চালানো হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে কংগ্রেস। ট্রাকটিকে আটক করেছে কান্দি থানার পুলিশ। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই রিপোর্ট তলব করেছে পুলিশ।

আরও পড়ুন-  চরম কোন্দল, বিধানসভা ভোটে ৭ কেন্দ্রের প্রার্থী বদল করল কংগ্রেস

অধীর চৌধুরী ২৫ বছর কংগ্রেসের সাংসদ ছিলেন। এবার ভোটে তিনি বহরমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার অধীর চৌধুরীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল।

 

 

Latest News

ছবিগুলো কে তুলে দেয়’? মিমিকে প্রশ্ন অঙ্কুশের

কলকাতা: সুযোগ পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন টলিপাড়ার ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আর সেখান থেকে নিজের সুন্দর সুন্দর...

More Articles Like This