রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির তাণ্ডব! কালবৈশাখীর দাপট আর কতদিন? দেখুন আবহাওয়ার মেগা আপডেট

Must Read

কলকাতা: সন্ধে নামতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে শুরু হয়েছে কালবৈশাখীর তাণ্ডব। যদিও আগে থেকেই রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের (Thunderstorm) লাল সতর্কতা (Red Alert) জারি করেছিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, ঝড়ের বেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, সঙ্গে দেওয়া হয়েছিল ভারী বৃষ্টির পূর্বাভাসও (Weather Forecast)। সেই সম্ভাবনা মিলিয়ে বুধের সন্ধ্যায় স্বস্তির বৃষ্টিতে (Rain) ভিজল একাধিক জেলা।

বুধবার সন্ধ্যয় হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে কালবৈশাখী হয়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ও হয়। একইসঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনাতেও সতর্কতা জারি রয়েছে, যেখানে ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার, দমকা হাওয়ার বেগ ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। অন্যদিকে বীরভূম ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন: বিধানসভা নির্বাচনে রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী? হিসেব দিল নির্বাচন কমিশন

তবে শুধু আজ নয়, এরকম থরহরিকম্প আবহাওয়া থাকবে আগামী কয়েকদিনও। বৃহস্পতিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবারও দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিন রাজ্যের বাকি অংশে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে রবিবারের পর দক্ষিণ ও পশ্চিমের কিছু জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবারও উত্তরবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে। এই পরিস্থিতি সোমবার পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাস।

দেখুন আরও খবর:

Latest News

ককরোচদের প্রতিবাদে অনুমতি দিল না দিল্লি পুলিশ, বন্ধ ৫৭টি মেট্রো স্টেশন!

ওয়েব ডেস্ক: ১০ অক্টোবর (শনিবার) যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচিতে অনুমতি দিল না দিল্লি পুলিশ। তারা জানাল,...

More Articles Like This