Forbidden

You don't have permission to access th1s resource.

অবসরের আগেই মৃত্যু? এবার বিবাহিত ও ডিভোর্সি মেয়েরাও পাবেন আর্থিক সুবিধা - KolkataTV
28 C
Kolkata

অবসরের আগেই মৃত্যু? এবার বিবাহিত ও ডিভোর্সি মেয়েরাও পাবেন আর্থিক সুবিধা

Must Read

কলকাতা: রাজ্য সরকারি কর্মীর (State Government Employee) অবসরের আগে মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংশোধন আনল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। অর্থ দফতরের পেনশন শাখা (Pension) থেকে জারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে মৃত কর্মীর পরিবারের বিবাহিত ও বিবাহবিচ্ছিন্না কন্যারাও অন্তর্ভুক্ত হবেন। ফলে তাঁরাও প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার অধিকারী হবেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গ পরিষেবা (মৃত্যু-সহ অবসর সুবিধা) বিধি, ১৯৭১-এ সংশোধন আনা হয়েছে। এতদিন নিয়ম অনুযায়ী স্ত্রী বা স্বামী, পুত্র বা সৎপুত্র, অবিবাহিত বা বিধবা কন্যা, বাবা-মা, অপ্রাপ্তবয়স্ক ভাই এবং অবিবাহিত বা বিধবা বোন—এই নিকটাত্মীয়রাই সুবিধাভোগীর তালিকায় ছিলেন। বিবাহিত বা বিবাহবিচ্ছিন্ন কন্যারা সেই তালিকার বাইরে থাকায় বহু ক্ষেত্রে আর্থিক প্রাপ্য থেকে বঞ্চিত হতেন।

আরও পড়ুন: সুপ্রিম নির্দেশ মেনে লজিক্যাল ডিসক্রিপ্যান্সির নথি যাচাইয়ের কাজ শুরু করে দিলেন বিচারকেরা

দফতরের এক শীর্ষকর্তার কথায়, অনেক সময় দেখা গিয়েছে কোনও কর্মী অবসরের আগেই প্রয়াত হয়েছেন এবং তাঁর একমাত্র নিকটাত্মীয় হিসেবে রয়েছেন বিবাহিত বা বিবাহবিচ্ছিন্ন কন্যা। পুরনো বিধির কারণে তাঁরা আর্থিক সুবিধা পাননি। সংশোধিত নিয়ম কার্যকর হওয়ায় এবার সেই জটিলতা কাটবে। পাশাপাশি, আগে যেসব দাবি নিষ্পত্তিহীন ছিল, নতুন নিয়ম অনুযায়ী প্রশাসনিক দফতর সেগুলিও পুনর্বিবেচনা করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনের মতে, এটি সহানুভূতিশীল ও সময়োপযোগী পদক্ষেপ। প্রশাসনিক মহলের একাংশের দাবি, সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সংশোধন আনা হয়েছে, যা উত্তরাধিকার সংক্রান্ত আর্থিক নিরাপত্তায় এক নতুন দিশা দেখা

Latest News

ঘুমন্ত মেরু ভাল্লুকের ঘুম ভাঙানোর শাস্তি! ৫ লক্ষ টাকা জরিমানা নৌকাচালককে

ওয়েব ডেস্ক : ঘুমন্ত মেরু ভাল্লুককে (Polar Bear) একটু নড়াচড়া করানোর শখ হয়েছিল নৌকায় থাকা এক ব্যক্তির। আর সেই...

More Articles Like This