চন্দ্রকোনায় ড্রেন থেকে উদ্ধার হল একাধিক ভোটার কার্ড, চাঞ্চল্য

0
42

চন্দ্রকোনা –  সাত সকালে পৌরসভার (Corporation)  ড্রেন (Drain)  থেকে উদ্ধার হল একাধিক ভোটার কার্ড (Voter Card) , যা ঘিরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় এলাকায়,  খবর পেয়ে ঘটনা স্থলে আসেও পুলিশ।  সাত সকালে এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার চন্দ্রকোনা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড,  গোসাই বাজার এলাকায়। জানা যায়, গোঁসাই বাজার এলাকায় একটি ড্রেনে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।  খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়, ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ড্রেনে পড়ে থাকা ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়।

কোথা থেকে আসল এতগুলি ভোটার কার্ড উঠছে প্রশ্ন। ড্রেনে ভোটার কার্ড পড়ে থাকা নিয়ে প্রশাসন সঠিক তদন্ত করুক দাবি বিজেপির। প্রশাসন খতিয়ে দেখবে ভোটার কার্ড কি করে ড্রেনে আসল,  এই নিয়ে আমাদের কিছু বলার নেই দাবি তৃণমূলের।

আরও পড়ুন-  SIR নথির নাম করে ডেকে অপহরণ! কিডন্যাপের অভিযোগে গ্রেফতার BLO

উল্লেখ্য, এসআইআর আবহে রাজ্যে চাপানউতোর অব্যাহত। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বের হবে। কত নাম বাদ যাবে? সেই নিয়ে আতঙ্ক রয়েছে।  আজ শনিবার এসআইআর (SIR)  শুনানি শেষ হওয়ার কথা। শুক্রবারই এই প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে বলে জেলা নির্বাচনী আধিকারিকরা (ডিইও) নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে এ দিন ভার্চুয়াল বৈঠকে জানিয়ে দিয়েছেন। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে শুনানিতে পেশ হওয়া নথি যাচাই ও নিষ্পত্তি কাজ শেষ করতে হবে। সম্পন্ন করতে হবে স্ক্রুটিনির প্রক্রিয়াও। তার এক সপ্তাহ পরে চূড়ান্ত ভোটার তালিকা পেশ করবে করবে কমিশন।  কমিশন সূত্রের জানা গিয়েছে, খসড়া তালিকা থেকে ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতি এবং ‘আনম্যাপড’ ভোটার চিহ্নিত হয়েছেন ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জন। তার মধ্যে ৩ লক্ষ ৫৫ হাজার ৬৭৯ জন ভোটারের কাছে শুনানির নোটিস পৌঁছতে পারেননি বুথ লেভেল অফিসাররা (বিএলও)। কারণ এদের খোঁজ মেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here