কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মিলখা সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ মমতার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১, ০১:০৬:৩৮ এম
  • / ৮৮৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস

মিলখা সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা ট্যুইটে লেখেন, শ্রী মিলখা সিং-জির প্রয়াণে আমি শোকাহত। একজন কিংবদন্তি ক্রীড়াবিদ হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার, প্রিয়জন এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।

চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে শুক্রবার রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘উড়ন্ত শিখ’। বয়স হয়েছিল ৯১ বছর। তাঁর ছেলে গল্ফার জীব মিলখা সিংহ এই খবর জানিয়েছেন। করোনা মুক্ত হলেও কোভিড সংক্রান্ত জটিলতার জেরেই মিলখার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কয়েকদিন আগেই তাঁর স্ত্রী নির্মল কউর প্রয়াত হন। কিংবদন্তি অ্যাথলিটের প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়াজগত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কিংবদন্তি ক্রীড়াবিদের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। ১৯৫৮-য় কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন মিলখা সিং। ১৯৬০ সালে রোম অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। এশিয়ান গেমসেও ৪টি সোনা আছে মিলখার। ১৯৫৯ সালে পদ্মশ্রী সম্মান দেওয়া হয় তাঁকে। ১৯৫৬, ১৯৬৪ সালের অলিম্পিকেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মিলখা সিং।

২০ মে কোভিড (Covid-19) আক্রান্ত হয়েছিলেন মিলখা। সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছিলেন। বৃহস্পতিবার রাত থেকে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। চণ্ডীগড়ের একটি হাসপাতালের আইসিসিইউ-তে রাখা হলেও শেষরক্ষা হল না। চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন তিনি। মিলখার পরিবারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘উনি লড়াই করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হেরে গেলেন। এটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক।’

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team