অবশেষে শীতের বিদায়? বাড়ছে তাপমাত্রার পারদ, কী জানাচ্ছে হাওয়া অফিস?

Must Read

ওয়েবডেস্ক- শীত (Winter) বিদায়ের পথে। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা (Temperature) । কলকাতায় সকালের দিকে ঠান্ডা অনুভূত (Cold Feelings)  হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পারদ ঊর্ধমুখী। এই সপ্তাহের মধ্যেই কার্যত দক্ষিণবঙ্গ থেকে শীতের আমেজ উধাও হবে। সপ্তাহান্তে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather)  তাপমাত্রা কিছুটা বাড়বে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। ধীরে ধীরে কমবে উত্তুরে হাওয়ার দাপট।

আবহাওয়া দফতর (Meteorological Department) আগেই জানিয়েছিল ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে বাড়বে তাপমাত্রা। পূর্বাভাস মতোই গরম অনুভূত হতে শুরু করেছে বঙ্গে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কমেছে কুয়াশার দাপট।

আরও পড়ুন-  ১২ ফেব্রুয়ারি ভারত বনধ, সরকারি কর্মীরা অফিস কামাই করলেই বেতন কাটা যাবে, জানাল রাজ্য

সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যাবে। তবে কোনও সতর্কতা নেই। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র আবহাওয়া  শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে।

উত্তরেও আবহাওয়ার পরিবর্তন। সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় হেরফের হবে না আগামী চার-পাঁচ দিনে। আগামী সপ্তাহ তাপমাত্রা বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। কুয়াশার প্রভাব থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে।

 

Latest News

থিমের ভিড়ে ব্যতিক্রম মিত্র সম্মিলনী, ১০০ বছরে মণ্ডপেই ফিরছে হারিয়ে যাওয়া শিলিগুড়ির গল্প

ওয়েব ডেস্ক : শহরের পুজো মানেই এখন থিমের বৈচিত্র্য, চোখধাঁধানো মণ্ডপ আর নতুনত্বের প্রতিযোগিতা। কিন্তু সেই স্রোতের বাইরে দাঁড়িয়ে...

More Articles Like This