10.9 C
New York

নিম্নচাপের মাঝেই পারদ ঊর্ধ্বমুখী! দক্ষিণবঙ্গে কি তবে বিদায় নিচ্ছে শীত?

Must Read

কলকাতা: বঙ্গোপসাগর (Bay of Bengal) ও সংলগ্ন ভারত মহাসাগরের (Indian Ocean) উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জন্য বড়সড় কোনও উদ্বেগের কারণ দেখছে না হাওয়া অফিস (Weather Update)।

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ তৈরি হলেও সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনাই বেশি। পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলের দিকে সরাসরি এগোনোর সম্ভাবনা আপাতত কম। ফলে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি বা দুর্যোগের আশঙ্কা নেই বলেই ইঙ্গিত।

আরও পড়ুন: ফের রাজ্য পুলিশের একদফা রদবদল

এদিকে তাপমাত্রার গ্রাফ বলছে অন্য কথা। আজ রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েকদিনে কলকাতা-সহ দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আগামী সাত দিনে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে, আবহাওয়া থাকবে শুষ্ক। তবে সপ্তাহের শেষ দিক থেকেই উষ্ণতার ইঙ্গিত স্পষ্ট। আগামী সপ্তাহের শুরু থেকে পারদ আরও চড়তে পারে। ফলে শীতের আমেজ দ্রুত ফিকে হয়ে গিয়ে দক্ষিণবঙ্গে গরমের অনুভূতি বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

Latest News

১১০০ কোটি টাকার আর্থিক বেনিয়মের অভিযোগ! গ্রেফতার ব্যবসায়ী

ওযেব ডেস্ক : ১১০০ কোটি টাকার আর্থিক বেনিয়ম। এই অভিযোগে বেহালার এক ব্যবসায়ীকে (Buisnessman) গ্রেফতার করল ইডি (ED)। সূত্রের...

More Articles Like This