20.7 C
New York

লক্ষ্মীর ভান্ডার নিয়ে ইস্তেহারে বড় ঘোষণা মমতা’র!

Must Read

ওয়েব ডেস্ক : বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস (TMC)। এর পর শুক্রবার নির্বাচনী ইস্তেহার (Manifesto) প্রকাশ করলেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ইস্তেহারের নাম দেওয়া হয়েছে ‘প্রতিজ্ঞা’। আর এই ইস্তেহারে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়ে বড় ঘোষণা করলেন মমতা।

লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) সারাজীবন পাবেন বাংলার মহিলারা। এদিন ইস্তেহার (Manifesto) প্রকাশের সময় এমনটা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেছেন, “লক্ষ্মীর ভান্ডারের বৃদ্ধি আমরা করেছি। বলে দিয়েছি সারাজীবন লক্ষ্মীর ভান্ডার পাবে। যদি কেউ বলে, করব, তারা ভোটের সময় বলবে করব, তার পরে করব না। আমরা করে দিয়েছি। একমাস আগেই করে দিয়েছি”

আরও খবর : কার গাফিলতিতে আরজি কর লিফট কাণ্ড? উঠে এল বড় আপডেট

তিনি আরও বলেছেন, এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণির মহিলারা পাচ্ছেন দেড় হাজার টাকা করে। বছরে পাচ্ছেন ১৮ হাজার টাকা করে। তফসিলি জাতি, জনজতিরা বার্ষিক পাচ্ছেন ১,৭০০ টাকা করে। যা বার্ষিক দাঁড়াচ্ছে ২০,৪০০ টাকায়।’

এছাড়া এদিন ‘বাংলার যুব সাথী’ (Yuva Sathi) নিয়ে মমতা বলেছেন, প্রায় এক কোটি যুবক, যাঁদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে, তাঁদেরকে হাত খরচের জন্য আমরা এই টাকা দেব। যতদিন যুবকরা চাকরি না পাচ্ছেন। সঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্যের অন্য প্রকল্পের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। তিনি বলেছেন, কেউ যদি অন্যান্য প্রকল্পের টাকা পেয়ে থাকেন, সেই যুবকরাও ‘বাংলার যুব সাথী’র টাকা পাবেন। এছাড়া মমতা বলেছেন, ‘ কোটি ছেলে-মেয়েদের চাকরি দিয়েছি। মোদী সরকার বলেছিল ২ কোটি চাকরি দেবে। ভারতে বেকারত্ব বেড়েছে ৪০ শতাংশ (জাতীয় গড়)। এখানে ৪০ শতাংশ বেকারত্ব কমেছে।’’’

দেখুন অন্য খবর :

Latest News

সংঘর্ষ রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাট থানার ওসি

ওয়েব ডেস্ক: নির্বাচনের ফলঘোষণার পর থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার (Post Poll Violence) অভিযোগ উঠেছে। দুই দলের সংঘর্ষ...

More Articles Like This