29 C
Kolkata

তৃতীয় দফার প্রার্থী তালিকায় বড় চমক বামফ্রন্টের! কোন আসনে কে প্রার্থী? দেখে নিন একনজরে

Must Read

কলকাতা: তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। সোমবার বিকেলেই আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) জন্য ১৫ প্রার্থীর নাম ঘোষণা করে লাল শিবির। নির্ঘন্ট ঘোষণার আগেই সকলকে চমকে প্রথম দফার প্রার্থী তালিকা (CPIM Candidate List 2026) প্রকাশ করে বামেরা (Left Front)। রাজ্যের ১৯২ আসনে কারা তাদের টিকিটে লড়বে তা কয়েকদিন আগেই জানিয়ে দেয় লাল শিবির।

এর পর গত বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ করে বামফ্রন্ট, যেখানে ৩২ জনের নাম ছিল। এবার সামনে এল ১৫ জনের তালিকা, যেখানে রয়েছে ১৩ জন সিপিআইএম সমর্থিত এবং দু’জন ফরওয়ার্ড ব্লক সমর্থিত প্রার্থীদের নাম। এই নিয়ে মোট ২৩৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলল বামফ্রন্ট।

আরও পড়ুন: প্রার্থী তালিকা প্রকাশ করল ISF, কোন আসনে কে লড়বেন? দেখে নিন একনজরে

একনজরে বামেদের তৃতীয় দফার প্রার্থী তালিকা

  • সিতাই (এসসি) – অরুণ কুমার বর্মা (ফরওয়ার্ড ব্লক)
  • আলিপুরদুয়ার – শ্যামল রায় (সিপিআইএম)
  • চোপড়া – মাকলেশ্বর রহমান (সিপিআইএম)
  • ইসলামপুর – বাজিল আখতার (সিপিআইএম)
  • লালগোলা – বাবলুজ্জামান (সিপিআইএম)
  • হরিহরপাড়া – জামিরুদ্দিন মোল্লা (সিপিআইএম)
  • হরিণঘাটা (এসসি) – স্বপন সরকার (সিপিআইএম)
  • ভাটপাড়া – আসনারায়ণ সিং (সিপিআইএম)
  • ফলতা – শম্ভু কুড়মি (সিপিআইএম)
  • এন্টালি – আব্দুর রউফ (সিপিআইএম)
  • শ্যামপুকুর – ঝুমা দাস (ফরওয়ার্ড ব্লক)
  • বাগনান – ভাস্কর রায় (সিপিআইএম)
  • চন্দ্রকোনা (এসসি) – সুপর্না দোলুই (সিপিআইএম)
  • গড়বেতা – তপন ঘোষ (সিপিআইএম)
  • শালতোড়া – নন্দলাল বাউরি (সিপিআইএম)

 

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This