ভোটের আগ ডুবুরডিহি সীমান্তে কড়া তল্লাশিতে মিলল লক্ষ লক্ষ টাকা!

0
30

আসানসোল: নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) সামনে রেখে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে (West Bengal-Jharkhand Border) ডুবুরডিহি (Duburdihi) চেকপোস্টে জোরদার ইন্টারস্টেট নাকা তল্লাশিতে পরপর দু’দফায় বিপুল নগদ উদ্ধার হল।

রবিবার গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে ঝাড়খণ্ড থেকে আসানসোলগামী একটি চারচাকা গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪ লক্ষ ৬৪ হাজার ৩০০ টাকা। উপস্থিত ছিলেন এসএসটি ম্যাজিস্ট্রেট, আবগারি দফতর, কেন্দ্রীয় বাহিনী এবং চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। টাকার কোনও বৈধ নথি দেখাতে না পারায় তা বাজেয়াপ্ত করা হয়।

আরও পড়ুন: SIR জটে স্বস্তি নেই হাইকোর্টে, ভরসা সুপ্রিম কোর্ট!

এরপর সোমবার সকালেও একই চেকপোস্টে তল্লাশির সময় আরও ৪ লক্ষ টাকা উদ্ধার হয় একটি চারচাকা গাড়ি থেকে। জানা গিয়েছে, মাইথন থেকে কলকাতায় যাচ্ছিলেন এক চিকিৎসক, নিজের নার্সিংহোমের সরঞ্জাম কেনার জন্য এই টাকা নিয়ে যাচ্ছিলেন বলে দাবি করেন তিনি। তবে উপযুক্ত নথি দেখাতে না পারায় সেই অর্থও বাজেয়াপ্ত করা হয়েছে। প্রশাসনের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সীমান্তে নজরদারি আরও কড়া করা হয়েছে এবং নিয়ম ভাঙলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here