Forbidden

You don't have permission to access th1s resource.

কালবৈশাখীর হাত ধরে মার্চের ইতি? কলকাতায় জারি হলুদ সতর্কতা - KolkataTV
28.9 C
Kolkata

কালবৈশাখীর হাত ধরে মার্চের ইতি? কলকাতায় জারি হলুদ সতর্কতা

Must Read

কলকাতা: কালবৈশাখীর (Kalbaisakhi) দাপটেই কি শেষ হবে কলকাতার মার্চ? তেমনই ইঙ্গিত দিচ্ছেন আবহবিদেরা। সোমবার রাতেই মরসুমের চতুর্থ কালবৈশাখীর সাক্ষী থেকেছে মহানগরী। মঙ্গলবারও সেই ছবির পুনরাবৃত্তির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস (Rain Forecast) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় জারি হয়েছে হলুদ সতর্কতা (Weather Update)।

হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, সর্বনিম্ন ২৪ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।

আরও পড়ুন: সাপ্লিমেন্টারি তালিকায় ডিলিট একের পর এক নাম! ক্ষোভ বাড়ছে পাহাড়ে

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। সোমবারের তুলনায় একধাক্কায় ৩.৩ ডিগ্রি পতন হয়েছে পারদে। সোমবার সকাল ৬টা ৩০ মিনিট থেকে মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত শহরে বৃষ্টি হয়েছে ৪.৪ মিলিমিটার।

মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির দাপট শুরু। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। একই সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, নদিয়া, ঝাড়গ্রাম ও উত্তর ২৪ পরগনাতেও।

হুগলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। সকাল ৮টা ১৫ মিনিট থেকে পরবর্তী দু’তিন ঘণ্টায় জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতি ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার ছুঁতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মার্চের শেষে ফের কালবৈশাখীর ছোঁয়ায় ভিজছে রাজ্য, কয়েক ঘণ্টা অন্তরই বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ।

Latest News

যে সব পুরবোর্ডের মেয়াদ শেষের পথে, ডিসেম্বরেই সেখানে পুরভোট, বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

ওয়েব ডেস্ক : রাজ্যে বিধানসভা ভোটের পর এ বার নজর পুরভোটে (Municipal Election)। একাধিক পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ...

More Articles Like This