সপ্তাহজুড়েই দুর্যোগ, একাধিক জেলায় চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বইবে দমকা ঝোড়ো হাওয়া

0
84
ওয়েবডেস্ক-  গরমের মধ্যেই দুই বঙ্গে সপ্তাহজুড়ে ঝড় (Storm) বৃষ্টির পূর্বাভাস (Rain Alert) । আজ বিক্ষিপ্ত বৃষ্টি জারি উত্তরবঙ্গের (North Bengal Update)  উপরের পার্বত্য এলাকা। দক্ষিণবঙ্গের (South Bengal Weather)  কিছু অংশে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা তবে আজ শুষ্ক আবহাওয়া বেশিরভাগ জেলার ক্ষেত্রে। শুক্রবার থেকে রাজ্যে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রাজ্যের বিভিন্ন প্রান্তে বইতে পারে দমকা হাওয়া। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুক্রবার ও শনিবার।
রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে জারি থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া।
বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশেই উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টির কারণ। দক্ষিণবঙ্গে মূলত পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলছে। তবে ৩০ মার্চ সোমবার থেকে রাজ্যের সামগ্রিক বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পরিস্থিতির উন্নতি হবে।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে ফলে রাজ্যজুড়ে বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির প্রভাব বাড়তে চলেছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা হয়ে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫  কিলোমিটার উচ্চতায় একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে।
অপরদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা।
আজ বৃহস্পতিবার পশ্চিমর জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক-দু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে। অপরদিকে শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, সেইসঙ্গে দমকা হাওয়া বইবে। শনিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।
রবিবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বজ্রপাত-সহ হালকা বৃষ্টি হতে পারে। সোমবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও নদিয়া জেলায় এক-দু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে অপরজেলাগুলি শুষ্ক থাকবে, এর পর থেকে আবহাওয়ার উন্নতি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here