5.8 C
New York

ভোটের আগে ফের ‘পোস্টার রাজনীতি’ সন্দেশখালিতে, বিজেপি প্রার্থী বদলের দাবিতে পোস্টার  

Must Read

উত্তর ২৪ পরগনা (বসিরহাট)- ভোটের (West Bengal Assembly Election 2026)  আগে পোস্টার (Poster)  রাজনীতি। সন্দেশখালির (Sandeshkhali)  বিজেপি প্রার্থী সনৎ সরদারের (BJP candidate Sanat Sardar) বিরুদ্ধে পোস্টার। পোস্টারে লেখা সনৎ সরদারকে অবিলম্বে প্রার্থীবদল করতে হবে। পোস্টারটি আদিবাসী বৃন্দদের পক্ষ থেকে মারা হয়েছে এমনটাই লেখা নিচে। সন্দেশখালি বিধানসভার ন্যাজাট এলাকায় পোস্টারে ছেয়ে গেছে।

কিছু পোস্টার রাতারাতি ছিঁড়ে ফেলা হয়েছে কিছু পোস্টার এখনও আছে। যদিও এই বিষয়ে যার বিরুদ্ধে পোস্টার সেই সনৎ সরদার বলেন- এটা বিরোধীদের চক্রান্ত, লোকসভা ভোটের নিরিখে সন্দেশখালি বিধানসভায় তৃণমূল অনেক ভোটে পিছিয়ে আছে তাই ভোটে হারার ভয়ে এইসব অপপ্রচার করছে। বিজেপিকে এবং সনৎ সরদারকে ভয় পাচ্ছে তৃণমূল। আমাদের বিজেপির দলের মধ্যে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই।

যদিও এই বিষয়ে সন্দেশখালি ১ এর ব্লক সভাপতি ইমাম আলী গাজী  বলেন-এই পোস্টার এর ঘটনার সঙ্গে তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই । এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। কারণ বিজেপির কর্মীরা হতাশ, তারা চেয়েছিল সন্দেশখালি এলাকার কারুকে প্রার্থী হিসেবে দেখতে। কিন্তু যাকে প্রার্থী করা হয়েছে সে এখন বসিরহাটের বাসিন্দা।তাই তাকে মেনে নিতে পারছি না বিজেপির কর্মী সমর্থকরা। আর ২০২৪ সালের লোকসভা ভোটের আগে সন্দেশখালিতে যে আন্দোলন হয়েছিল তার ফলে ২০২৪ সালের লোকসভা ভোটে একটা প্রভাব পড়েছিল। এখন আর সেই প্রভাব পড়ার কোন জায়গা নেই তার কারণ সাধারণ মানুষ বুঝে গেছে সেই ঘটনা বিজেপির ষড়যন্ত্র ছিল।

আরও পড়ুন-  দাসপুরের সভা থেকে কী কী প্রতিশ্রুতি অভিষেকের?

মহিলাদেরকে সামনে রেখে বিজেপি চক্রান্ত করে সন্দেশখালিকে অশান্ত করে তুলেছিল। যে মহিলাদের দিয়ে আন্দোলন গড়ে তুলেছিল বিজেপি সেই মহিলাদের ভেতরে কারোকে প্রার্থী করতে পারল না বিজেপি, বিজেপির এতটাই খারাপ অবস্থা যে একজন ভালো মহিলাকে পেল না সন্দেশখালি থেকে প্রার্থী করার জন্য। তাই বিজেপি দলের মধ্যে খুব তৈরি হয়েছে। আর এটা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। এবার বিধানসভা ভোটে বিজেপির প্রচুর ভোটে পড়া যায় হবে।

Latest News

ভোটের আগে কড়া অ্যাকশন! কলকাতায় ‘ট্রাবল মঙ্গার’ ধরতে পুলিশের জালে ৭

কলকাতা: ভোটের মুখে শহরে অশান্তি ঠেকাতে বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। সারারাত তল্লাশি চালিয়ে লালবাজারের (Lalbazaar) গোয়েন্দারা...

More Articles Like This