ওয়েবডেস্ক- ভোটের (West Bengal Assembly Election 2026) আর বেশি দেরি নেই। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় ভোট হবে রাজ্যে। রাজ্যের জোর কদমে প্রচার সারছে রাজনৈতিক দলগুলি। সেই সঙ্গে অভিযোগের বন্যা বইয়ে দিচ্ছে একে অপরের বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলছে। তবে এখনও নিষ্পত্তি হয়নি এসআইআর (SIR) প্রক্রিয়া।
এই অবস্থায় রাজ্যের পরিস্থিতি দেখতে বের হলেন সিইও মনোজ কুমার আগরওয়াল (CEO Manoj Agarwal) । নন্দীগ্রামের (Nandigram) সরস্বতী বাজার এলাকায় কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে গ্রামের মানুষজনের সঙ্গে কথা বললেন তিনি।
ভোটের দিন বা আগে পরে কেউ ভয় দেখায়? নন্দীগ্রামের মানুষজনকে জিজ্ঞাসা করলেন তিনি। গ্রামের মানুষজনকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তিনি। তাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থারও আশ্বাস দিলেন মনোজ কুমার আগরওয়াল। সেইসঙ্গে সব রাজনৈতিক দলের সঙ্গে সর্বদলীয় বৈঠক করলেন সিইও। সকল দলের নেতাদের অভিযোগ শুনলেন তিনি, যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিলেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে ভগবানপুর ও খেজুরিতে।
আরও পড়ুন- ‘নাম না তুললে সাসপেন্ড করা হবে’, মনিরুলকে কড়া হুঁশিয়ারি মমতা’র
বিজেপি অভিযোগ করেছে, নন্দীগ্রামে কেন্দামারি ফেরিঘাটে বাইরে দুষ্কৃতীরা ঢুকে ভয়ভীতি দেখাচ্ছে। অপর দিকে তৃণমুলের পাল্টা অভিযোগ, ময়নার বাকচার সহ বিভিন্ন জায়গার অবস্থা নিয়ে অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব। এই সমস্ত কিছু শুনে সিইও মনোজ আগরওয়াল জানান, ওই এলাকায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রয়েছে। ভোটের সময় ময়না বাকচা উত্তপ্ত হয়, সেই বিষয়েও নির্বাচন কমিশনার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
প্রসঙ্গত, এসআইআর চূড়ান্ত ও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরেও কমিশন মনে করছে এখনও সামান্য হলেও কিছু ‘এসএসডি’ ভোটার রয়ে গেছে। বিশেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর যারা মারা গিয়েছেন। কোনওভাবে যেন তাদের ভোট যাতে না পড়ে, তার জন্যই সতর্ক কমিশন।

