29 C
Kolkata

“পিকচার আভি বাকি হ্যায়…,” কেজরিদের খোঁচা দিয়ে বিস্ফোরক রাঘব চাড্ডা

Must Read

ওয়েব ডেস্ক: ক্রমশ প্রকাশ্যে আসছে আম আদমি পার্টির (Aam Aadmi Party) অন্তর্দ্বন্দ্ব। দলের ‘বিদ্রোহী’ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) আবারও শীর্ষ নেতৃত্বকে নিশানা করে তৃতীয় ভিডিয়ো পোস্ট করলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “এখন শুধু ট্রেলার, পিকচার আভি বাকি হ্যায়!” আপ নেতার এই ভিডিওকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সেই সঙ্গে প্রশ্ন উঠছে আম আদমি পার্টির অন্দরের নিয়মানুবর্তিতা নিয়েও।

গত বৃহস্পতিবার আপ নেতৃত্ব রাঘবকে রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেয়। পাশাপাশি, তাঁর ভাষণের জন্য দলের কোটা থেকে সময় না দেওয়ার কথাও জানানো হয়। এই সিদ্ধান্তের পর থেকেই প্রকাশ্যে ক্ষোভ উগরে দিতে শুরু করেন তিনি। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি প্রশ্ন তোলেন, কেন তাঁকে ‘চুপ করানো’ হচ্ছে, যখন তিনি বরাবরই সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরেছেন।

আরও পড়ুন: মোদির ভোটপ্রচারে ‘ধুরন্ধর’! সুপারহিট সিনেমা নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী? দেখুন বড় খবর

এর পর থেকেই আপ নেতৃত্বের একাংশের সঙ্গে রাঘবের বাকযুদ্ধ তীব্র হয়। দলের তরফে অভিযোগ ওঠে, পাঞ্জাব থেকে রাজ্যসভায় গেলেও সে রাজ্যের বিষয় নিয়ে তিনি নাকি খুব একটা সরব নন। রবিবার পোস্ট করা প্রায় তিন মিনিটের ভিডিওয় সেই অভিযোগেরই জবাব দেন রাঘব। বিভিন্ন সময় সংসদে দেওয়া তাঁর ভাষণের অংশ জুড়ে তৈরি ওই ভিডিওয় দেখা যায়, কৃষক সমস্যা, জলসঙ্কট, ট্রেন পরিষেবা—পাঞ্জাবের একাধিক ইস্যুতে তিনি কথা বলছেন। পোস্টে তিনি লেখেন, “আমার কাছে পাঞ্জাব শুধু ভাষণের বিষয় নয়, এটা আমার ঘর, আমার কর্তব্য, আমার মাটি।”

এর আগের দিন প্রকাশিত ভিডিওতেও একাধিক অভিযোগ খণ্ডন করেন রাঘব। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ—তিনি নাকি কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে বিরোধীদের সঙ্গে ওয়াকআউট করেন না—এ প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা। সংসদের ফুটেজ দেখলেই সত্য সামনে আসবে বলে দাবি করেন তিনি। এছাড়া মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের প্রস্তাবে সই না করার অভিযোগও খারিজ করেন তিনি। রাঘবের বক্তব্য, তাঁকে কেউ সই করতে বলেনি, এবং আপের আরও কয়েকজন সাংসদও ওই প্রস্তাবে সই করেননি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র বিরুদ্ধে তাঁর সুর ‘নরম’, এই অভিযোগেরও জবাব দিয়েছেন রাঘব। তাঁর কথায়, সংসদ বিশৃঙ্খলার জায়গা নয়; সেখানে মানুষের সমস্যাই তুলে ধরা উচিত। জিএসটি, আয়কর, দিল্লির বায়ুদূষণ, শিক্ষা, স্বাস্থ্য ও রেলযাত্রীদের দুর্দশা—বিভিন্ন বিষয়ে তিনি নিয়মিত কথা বলেছেন বলেও দাবি করেন।

দেখুন আরও খবর:

Latest News

১৬ বছর পর কলকাতার দুই থানায় মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের

কলকাতা: কলকাতা পুলিশের (Kolkata Police) অন্দরে ফের বড়সড় রদবদল। লালবাজারের (Lalbazar) নির্দেশে একসঙ্গে ওসি ও অতিরিক্ত ওসি-সহ মোট ৩৩...

More Articles Like This