নমিনেশন র‍্যালির দিন রক্তাক্ত নন্দীগ্রাম, তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

0
27

নন্দীগ্রাম: মনোনয়ন জমার দিনই উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম (Nandigram)। তৃণমূল (TMC) প্রার্থী পবিত্র করের (Pabitra Kar) নমিনেশন র‌্যালিকে (Nomination Rally) ঘিরে সংঘর্ষের অভিযোগ, আর সেই ঘটনার জেরেই এক তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

বৃহস্পতিবার র‌্যালি করে মনোনয়ন জমা দেন পবিত্র কর। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, র‌্যালিতে যাতে দলীয় কর্মী-সমর্থকেরা অংশ নিতে না পারেন, তার জন্য আগের দিন থেকেই বিজেপির পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছিল। সেই হুমকি উপেক্ষা করেই র‌্যালিতে যোগ দিতে বেরিয়েছিলেন ভেকুটিয়ার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জেলেমারা এলাকার বাসিন্দা শক্তিপদ দাস ওরফে ফড়িং দাস।

আরও পড়ুন: প্রচারে বাধার অভিযোগে উত্তাল ডায়মন্ড হারবার, আগুন জ্বেলে জাতীয় সড়ক অবরোধ বিজেপির

অভিযোগ, পথে তাঁকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ভোটের আগে এই মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here