29 C
Kolkata

আইপিএলের মতোই আরও এক লিগ হতে চলেছে ভারতে?

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগ হল আইপিএল (IPL 2026)। গত ২৮ মার্চ থেকে চলতি মরশুমের ম্যাচ শুরু হয়ে গিয়েছে। এর মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। সূত্রের খবর, আইপিএলের মতো আরও একটি জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ হতে পারে ভারতে (India)!

সূত্রের খবর, ভারতে বিগ ব্যাশ লিগের (BBL) ম্যাচ আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। বিপুল দর্শকের কথা মাথায় রেখেই এমন পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। তবে সব ম্যাচ নয়, মরশুমের প্রথম ম্যাচ ভারতের কোনও স্টেডিয়ামে আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। এ নিয়ে বিবিসিসিআইয়ের (BCCI) সঙ্গে অজি বোর্ড আলোচনা শুরু করেছে বলে খবর।

আরও খবর : এয়ারপোর্টে ধোনির চেকিং হয়, কিন্তু শচীনের নয়! আসল কারণ জানেন?

মূলত, আইপিএলের (IPL) পর বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ হল বিগ ব্যাশ (BBL)। ভারতে এই টুর্নামেন্টের এই দর্শক রয়েছে। সে কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে অজি বোর্ড। সূত্রের খবর, ভারতী. বোর্ডের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত এতে শিলমোহর পড়তে পারে বলেও খবর। তবে এ নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

সূত্রের দাবি, ইতিমধ্যে ভারতে ম্যাচ করানোর জন্য ভারতের সম্প্রচারকারী সংস্থা ও স্পনসরদের সঙ্গে কথা সেরে রেখেছে অজি বোর্ড। ওয়াকিবহাল মহল মনে করছে, বিগ ব্যাশের ব্যবসায়ীক দিকটি মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। উল্লেখ্য, এর আগে আইপিএল বিভিন্ন দেশএ করেছে বিসিসিআই। কিন্তু এখনও পর্যন্ত বিদেশের কোনও ম্যাচ এভাবে আয়োজন করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিকে অস্ট্রেলিয়াও তাদের জনপ্রিয় ক্রিকেট লিগ দেশের বাইরে আয়োজিত করেনি।

দেখুন অন্য খবর :

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This