পূর্ব মেদিনীপুর: রাম নবমীকে সামনে রেখে হিন্দুত্বে শাণ দিয়ে মানুষের সমর্থন কুড়োতে বৃহস্পতিবার থেকেই মাঠে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী। গতকাল ভবানীপুরে শোভাযাত্রায় হাঁটতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। এবার নন্দীগ্রামে (Nandigram) রাম নবমীর (Ram Navami 2026) মহা মিছিলে (Rally) পা মেলালেন সেখানের বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত ২৫ মার্চ কর্মিসভায় তিনি ঘোষণা করে ছিলেন যে, ২৭ সে মার্চ রাম নবমী উপলক্ষ্যে নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে জনকীনাথ মন্দির পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহন করবেন। এর পর তাঁর জনকী নাথ মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে।
গতকাল ভবানীপুরে হাতে হনুমানের পতাকা নিয়ে রামনবমীর মিছিলে দেখা যায় শুভেন্দুকে। এদিন পদ্মপুকুর থেকে এলগিন রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রা করেন হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র ভবানীপুরের পদ্ম প্রার্থী। ঢাক-ঢোল, খোল-করতাল নিয়ে তাতে শামিল হতে দেখা যায় বিজেপি কর্মীদেরও। মন্দিরে পুজোপাঠও করেন তাঁরা, মিছিলে মুহূর্মুহু শোনা যায় ‘জয় শ্রী রাম’ স্লোগান। গেরুয়া পতাকা জোয়ারে এদিন ভেসে যায় ভবানীপুরের শোভাযাত্রা।
আরও পড়ুন: নিউটাউনে রামনবমীর শোভাযাত্রায় তলোয়ার, পুলিশ মিছিলে আটকাতেই উত্তেজনা
জানা গিয়েছে, এবছর রাম নবমীতে শহরে প্রায় ৭০টি মিছিল হবে। মূলত হেস্টিংস, খিদিরপুর, রামলীলা ময়দান, বিটি রোডের চিড়িয়া মোড় সহ বেশ কিছু এলাকা থেকে মিছিল বের হবে। প্রতিটি মিছিলের জন্য আগাম বাহিনী প্রস্তুত রাখা হবে। এছাড়াও মিছিলের রাস্তায় পুলিশ মোতায়েন বাড়তি রাখা হবে। বিজেপির তরফে এই রাম নবমীর মিছিলকে শুধুমাত্র সম্প্রীতির জন্য বার্তা হিসেবে দাবি করা হলেও, রাজনৈতিক মহলের মতে রাম নবমীর মিছিলকে সামনে রেখে বিজেপি ভোটের ফায়দা তুলতে চাইছে।
দেখুন আরও খবর:

