9.2 C
New York

স্বামী আটক, রাতেই গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ!

Must Read

দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) হরিরামপুরে (Harirampur) এক গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্বামীকে পুলিশে আটক করার পরই ওই মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায় প্রতিবেশীদের একাংশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হলেও তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি তৈরিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই প্রতিবেশীদের সঙ্গে বিবাদ চলছিল ওই পরিবারের। অভিযোগ, প্রতিবেশীদের দাবি ছিল, তাদের জমির উপরই বাড়ি নির্মাণ করা হচ্ছে। এই নিয়েই এলাকায় উত্তেজনা তৈরি হয়।

আরও পড়ুন: বিকেলে ঝড়-বৃষ্টির তাণ্ডব, ১২ জেলায় জারি সতর্কতা!

অভিযোগ অনুযায়ী, বুধবার রাতে প্রতিবেশীরা থানায় অভিযোগ জানানোর পর পুলিশ ওই মহিলার স্বামীকে আটক করে নিয়ে যায়। এরপরই অভিযুক্তরা ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। পরে কোনওক্রমে তিনি বাড়ি ফিরে আসেন।

ঘটনার পর বৃহস্পতিবার নির্যাতিতাকে নিয়ে জেলা পুলিশ সুপারের দফতরে যান কংগ্রেসের জেলা সভাপতি গোপাল দেব। সেখানে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, অভিযোগ উঠেছে অভিযুক্তরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Latest News

ভোটের মুখে বড় ধাক্কা! বাংলায় কাজ গুটিয়ে নিল আই-প্যাক

কলকাতা: প্রথম দফার ভোটের মাত্র চারদিন আগে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেসের (TMC) নির্বাচনী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ...

More Articles Like This