29.1 C
Kolkata

বীরভূমে নির্বাচনী প্রচারে অভিষেক…

Must Read

বীরভূম: বীরভূমে (Birbhum) নির্বাচনী প্রচারে নামছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার লাভপুরে (Labhpur) তাঁর প্রথম জনসভা ঘিরে তৃণমূল শিবিরে তৎপরতা তুঙ্গে। একই দিনে মুর্শিদাবাদেও (Murshidabad) সভা করার কথা রয়েছে তাঁর।

দলীয় সূত্রে খবর, শনিবার দুপুর ১টা নাগাদ লাভপুরের ফুল্লরাতলা মেলার মাঠে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংয়ের সমর্থনে সভা করবেন অভিষেক। ওই সভায় নানুর, লাভপুর, সাঁইথিয়া এবং ময়ূরেশ্বর কেন্দ্রের প্রার্থীরাও উপস্থিত থাকতে পারেন। সভাস্থলের পাশে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাডও।

আরও পড়ুন: করিমপুরে নির্বাচনী প্রচারে তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী

লাভপুরের প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অভিজিৎ সিংয়ের দাবি, শুধু তাঁর বিধানসভা এলাকা থেকেই ৫০ হাজারের বেশি মানুষ জমায়েত হবেন। যদিও বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার কটাক্ষ, “বীরভূমের বাইরে থেকে লোক এনে সেই সংখ্যা পূরণ করা হবে কি না, তা নিয়েই সন্দেহ।”

এদিনই মুর্শিদাবাদেও প্রচার কর্মসূচি রয়েছে অভিষেকের। দুপুরে ভগবানগোলা বিধানসভা এলাকার পাকা দরগার মাঠে সভা করবেন তিনি। পরদিন, ২৯ মার্চ নওদা বিধানসভা এলাকার আমতলা হাইস্কুল মাঠে আরও একটি জনসভা করার কথা।

ভগবানগোলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রিয়াত হোসেন সরকারের কথায়, “এই সভাকে ঐতিহাসিক করে তুলতে চাই।” ওই মঞ্চে লালগোলা, মুর্শিদাবাদ এবং রানিনগর কেন্দ্রের প্রার্থীরাও উপস্থিত থাকবেন। নওদার সভাস্থলে প্রায় ১৫ হাজার মানুষের বসার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

Latest News

৭২ ঘণ্টা পর শেষ উদ্ধারকাজ, তারাতলার ধ্বংসস্তূপে পুলিশের কড়া পাহারা

ওয়েব ডেস্ক : তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদাম ভেঙে ভয়াবহ দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর শেষ হল উদ্ধার অভিযান। পুলিশ...

More Articles Like This