কলকাতা: শিয়রে রাজ্যের বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। তার আগেই নিরাপত্তা আঁটসাট করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission of India)। জানা গিয়েছে, বিধানসভা রাজ্যে নির্বাচন চলাকালীন ভোটের নিরাপত্তায় মোতায়েন করা হবে মোট ২৫৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Forces)। কমিশন আরও জানিয়েছে, বঙ্গে এখনও পর্যন্ত ১০৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে।
এই মর্মে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজির কাছে বার্তা পাঠানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, ১৮ এপ্রিলের মধ্যে বাহিনী মোতায়েন সম্পূর্ণ করতে হবে। এতে স্পর্শকাতর বুথগুলিতে টহলদারি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা সম্ভব হবে।
আরও পড়ুন: ভার্চুয়াল বৈঠকে মুখে মুখে তর্ক! চূড়ান্ত তিরস্কার করে অবজার্ভারকে সরিয়ে দিলেন জ্ঞানেশ কুমার
মোতায়েনের সূচি অনুযায়ী, প্রথম দফায় ৩১ মার্চের মধ্যে ৩০০ কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছবে। এরপর ৭ এপ্রিল আরও ৩০০ কোম্পানি, ১০ এপ্রিল ৩০০ কোম্পানি, ১৩ এপ্রিল ২৭৭ কোম্পানি এবং ১৭ এপ্রিল আসবে সবচেয়ে বড় অংশ, ৭৪৩ কোম্পানি বাহিনী। সব মিলিয়ে ধাপে ধাপে আরও ১৯২০ কোম্পানি বাহিনী যুক্ত হবে রাজ্যে।
এই বিশাল বাহিনীতে রয়েছে সিআরপিএফ (CRPF), বিএসএফ (BSF), সিআইএফএফ (CISF), আইটিবিপি (ITBP) এবং এসএসবির (SSB) জওয়ানরা। নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা, এলাকা দখলদারি রোখা, ভোটগ্রহণের দিন বুথ নিরাপত্তা, ইভিএম ও স্ট্রংরুম পাহারা থেকে শুরু করে গণনা কেন্দ্রের নিরাপত্তা—সব ক্ষেত্রেই এই কেন্দ্রীয় বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছে কমিশন।
দেখুন আরও খবর:

