30 C
Kolkata

আরাবুলের কনভয়ে হামলা! মনোনয়নের দিনেই উত্তেজিত ভাঙড়, কী অবস্থা দেখুন

Must Read

কলকাতা: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগেই চড়ছে ভাঙড়ের (Bhangar) রাজনৈতিক উত্তাপ। এবার মনোনয়ন ঘিরে ছড়াল উত্তেজনা। বুধবার নমিনেশন দিয়ে ফেরার পথে আরাবুল ইসলামের (Arabul Islam) কনভয়ের উপর হামলার ঘটনা ঘটল। অভিযোগের তির তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হল্ল রাজনৈতিক তরজা।

ক্যানিং পূর্ব বিধানসভার সাকশহর এলাকার ঘটনা। বুধবার দুপুরে ক্যানিং মহাকুমা শাসকের দফতরে নমিনেশন দিয়ে সন্ধ্যায় শাকসহর এলাকা দিয়ে ফিরছিল আরাবুল ইসলাম সহ কয়েকশ আইএসএফ কর্মী। অভিযোগ, শাকসহর এলাকার তৃণমূল নেতা এমএম সফির বাড়ির সামনে দিয়ে যখন আরাবুল ইসলাম আসছিলেন, সেই সময় তাঁরর দলীয় কর্মী সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: মনোনয়ন জমা দিয়ে হুঙ্কার তৃণমূল প্রার্থীর! কী বললেন বর্ধমান দক্ষিণের প্রার্থী খোকন দাস? দেখুন

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা ঘটনাস্থলে যায়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কার্যত দলীয়কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান-বিক্ষোভে বসেন আরাবুল ইসলাম। ঘটনাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। যদিও তৃণমূলের তরফে এখনও এই বিষয়ে কোনও বিবৃতি সামনে আসেনি।

দেখুন আরও খবর:

Latest News

KKR-কে ২০৪ সালের টার্গেট দিল দিল্লি

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মুম্বই ইন্ডিয়ান্সের...

More Articles Like This