অসুস্থ সোনমকে দেখতে হাসপাতালে গেলেন জেপি নাড্ডা, জিতেন্দ্র

Must Read

ওয়েব ডেস্ক: দিল্লি হাইকোর্টের নির্দেশে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে স্থানান্তরের কয়েক ঘণ্টার মধ্যেই সমাজকর্মী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda) ও জিতেন্দ্র সিং (Jitendra Singh)। মঙ্গলবার গভীর রাতে তাঁরা হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। ওয়াংচুকের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন বলে খবর। সূত্রের খবর, আইসিইউতে ভর্তি ওয়াংচুকের সঙ্গেও সংক্ষিপ্তভাবে কথা বলেন দুই মন্ত্রী।

নিট পরীক্ষা নিয়ে বিতর্কের জেরে শুরু হওয়া আন্দোলনের অংশ হিসেবে গত ২৮ জুন থেকে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন ওয়াংচুক (Sonam Wangchuk)। যন্তর মন্তরে দীর্ঘদিন অবস্থানের পর তাঁকে পুলিশ সফদরজং হাসপাতালে নিয়ে যায়। এরপর তাঁর পরিবারের আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয়, নিজের পছন্দের হাসপাতালে চিকিৎসা নেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে তাঁর। সেই নির্দেশ কার্যকর করেই মঙ্গলবার তাঁকে মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়।

আরও খবর : সিকিমে নির্মীয়মাণ সুড়ঙ্গে ভয়াবহ ধস, মৃত ১১ বাঙালি শ্রমিক

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওয়াংচুকের (Sonam Wangchuk) শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে। যদিও হাসপাতালে ভর্তি হওয়ার পরও অনশন প্রত্যাহারের কোনও সিদ্ধান্ত নেননি তিনি। চিকিৎসকরা নিয়মিত তাঁর শারীরিক পরিস্থিতি মূল্যায়ন করছেন।

এদিকে, ওয়াংচুকের (Sonam Wangchuk) আন্দোলনকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। নিট পরীক্ষার অনিয়ম, আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ এবং পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে সংসদের ভিতর ও বাইরে কেন্দ্রকে চাপে রাখছে বিরোধীরা। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে তারা প্রস্তুত। প্রয়োজনীয় সংস্কারের দিকেও নজর দেওয়া হচ্ছে।

Latest News

পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ রুখতে বাড়ি বাড়ি অভিযান, পুরোহিত-কাজিদের জেল হতে পারে, বড় পদক্ষেপ সরকারের

  ওয়েব ডেস্ক : বাল্যবিবাহ (Child Marriage) রুখতে এবার আরও কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বাল্যবিবাহ বন্ধ করতে...

More Articles Like This