29.9 C
Kolkata

নবান্নে আজ দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক

Must Read

কলকাতা: বকেয়া ডিএ (DA) মেটানো হবে কি? সপ্তম পে কমিশন (Seventh Pay Commission) নিয়ে কি ঘোষণা আসতে পারে? সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকের আগে এই প্রশ্নই ঘুরছে সরকারি কর্মচারীদের মধ্যে। প্রশাসনিক সংস্কার, দুর্নীতি রোধ থেকে কর্মীদের বেতন কাঠামো, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আজ বড় সিদ্ধান্তের ইঙ্গিত মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

গত সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পরই তিনি জানিয়েছিলেন, দ্বিতীয় বৈঠকে আরজি কর কাণ্ড, নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, বকেয়া ডিএ এবং পে কমিশন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ফলে এ দিনের বৈঠক ঘিরে আগ্রহ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যেও।

আরও পড়ুন: সপ্তাহের মাঝেই বদল আবহাওয়ায়, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রথম বৈঠকেই বিএসএফকে জমি হস্তান্তর, আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হওয়া, সরকারি চাকরির আবেদনের বয়সসীমা পাঁচ বছর বৃদ্ধি এবং ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালুর মতো একাধিক সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। এ বার নজর কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণে।

সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও পুরো বকেয়া ডিএ মেটেনি বলে অভিযোগ সরকারি কর্মীদের। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত কিছু অংশের বকেয়া মেটানো হলেও ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত ডিএ এখনও বাকি। নতুন সরকার সেই প্রক্রিয়া দ্রুত শুরু করতে পারে বলেই জল্পনা।

অন্যদিকে, বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল সপ্তম বেতন কমিশন চালু করা। অর্থ দফতর সূত্রে খবর, কেন্দ্রীয় হারে ডিএ-র পাশাপাশি নতুন বেতন কাঠামো নিয়েও ভাবনাচিন্তা চলছে। ফলে আজকের বৈঠকের পর সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা আসে কি না, সেদিকেই এখন নজর রাজ্য রাজনীতির।

Latest News

বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে শেখ হাসিনাই অপরিহার্য

১১ জুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গভীর তাৎপর্যপূর্ণ দিন। আমরা যারা ওয়ান-ইলেভেনের অন্ধকার সময় প্রত্যক্ষ করেছি, রাজপথে আন্দোলন করেছি,...

More Articles Like This