29.8 C
Kolkata

ভ্যাপসা গরমের মধ্যেও বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কোন কোন জেলা?

Must Read

ওয়েব ডেস্ক : কয়েকদিনের ভ্যপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গে (South Bengal) মানুষ। তাপ এতটাই বেড়েছে যে বাইরে বের হওয়ায় কঠিন হয়ে পড়েছে। তার মাঝেই স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বিকেলের পর আকাশ মেঘলা হয়ে ঝড়-বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

আরও খবর : কথা রাখলেন শুভেন্দু প্রথম দফায় BSF-কে ২৭ কিমি জমি হস্তান্তর, আর কী কী পদক্ষেপ?

হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিম বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে আজ কলকাতার আকাশ সকাল থেকেই রয়েছে আংশিক মেঘলা। ফলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ শহরের (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশেপাশে।

এদিকে উত্তরবঙ্গেও (North Bengal) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলি ঝড় বৃষ্টির দাপট থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়া শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে এদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায়। তবে দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে গমর বজায় থাকবে। এদিকে উত্তরবঙ্গে আগামীকালও বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে আবহাওযা দফতর।

দেখুন অন্য খবর :

Latest News

বঙ্গে ঢুকল বর্ষা, উত্তরে শুরু প্রবল বৃষ্টি! দক্ষিণবঙ্গে কবে ঢুকবে মৌসুমি বায়ু? দেখুন মেগা আপডেট

ওয়েব ডেস্ক: টানা দাবদাহ, চরম আর্দ্রতা এবং অস্বস্তিকর গরমে গত কয়েক দিন কার্যত নাজেহাল ছিলেন বঙ্গবাসী। অবশেষে সেই অপেক্ষার...

More Articles Like This