Forbidden

You don't have permission to access th1s resource.

জম্মু ও কাশ্মীরে হাই অ্যালার্ট, নিরাপত্তার কারণে স্থগিত অমরনাথ যাত্রা - KolkataTV
33.6 C
Kolkata

জম্মু ও কাশ্মীরে হাই অ্যালার্ট, নিরাপত্তার কারণে স্থগিত অমরনাথ যাত্রা

Must Read

ওয়েব ডেস্ক : জম্মু ও কাশ্মীরে (Jammu Kashmir) বড়সড় নিরাপত্তা আশঙ্কা! বুধবার হাই অ্যালার্ট জারি করা হল। একের পর এক জঙ্গি হামলার ঘটনার পর উপত্যকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা (Amarnath Yatra)।

জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে কাশ্মীর উপত্যকার দিকে যাওয়া তীর্থযাত্রী কনভয় এবং জম্মুর দিকে আসা যানবাহনের চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বালতাল বেস ক্যাম্পে থাকা পুণ্যার্থীদের অমরনাথের উদ্দেশে যাত্রা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও সংবেদনশীল এলাকায় পুলিশ এবং সিআরপিএফের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও খবর : ২ হাজার টাকার বেশি UPI লেনদেনে বসতে পারে চার্জ! কী ভাবছে কেন্দ্র?

প্রশাসনের মতে, ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল। সেই ঘটনার সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে উপত্যকার বিভিন্ন রাজনৈতিক দল একাধিক কর্মসূচির ডাক দিয়েছে। সম্ভাব্য উত্তেজনা এড়াতেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এদিকে পিপলস ডেমোক্রেটিক পার্টি (PDP) বিভিন্ন জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে। ৩৭০ ও ৩৫এ ধারা পুনর্বহাল এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানিয়েছে দলটি। পাশাপাশি প্রতীকী ১৫ মিনিটের ব্ল্যাকআউটেরও ডাক দেওয়া হয়েছে।অন্যদিকে ন্যাশনাল কনফারেন্স জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This