34 C
Kolkata

ফুলবাগান থেকে গ্রেফতার প্রাক্তনমন্ত্রী উদয়ন গুহ, কী কী অভিযোগ?

Must Read

কলকাতা: কলকাতা থেকে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Ex TMC Minister Udayan Guha)। ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগান থানায়।বুধবার পুরনো একটি মামলার সূত্রে উদয়ন গুহকে গ্রেফতার (Udayan Guha Arrested) করে কোচবিহার জেলা পুলিশ।

রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, আর্থিক তছরুপের মামলায় কোচবিহার জেলা পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। যদিও, এটি একটি পুরনো মামলা। পুলিশ সূত্রে খবর, দিনহাটা থানা থেকে কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন বিধায়ক।পুলিশ সূত্রে খবর, উদয়নের বিরুদ্ধে এই মুহূর্তে ছয়টি অভিযোগ রয়েছে। তবে, এখন রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে তোলাবাজির মামলায়।জানা যাচ্ছে, গত ১২ জুন শুক্রবার অভিযোগ দায়ের হয় উদয়নের বিরুদ্ধে। দিনহাটা মহকুমা হাসপাতালের ‘পিকু’ (শিশু বিভাগ) তৈরি করা হয়েছিল। সেই সময় একটি NGO-র নাম করে প্রচুর টাকা তোলাবাজি করার অভিযোগ ওঠে।সেই মামলায় বুধবার তাঁকে ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, শিয়ালদহ আদালতে পেশ করে তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে কোচবিহার।

আরও পড়ুন: সব্যসাচী দত্তর পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ, নিখোঁজ স্ত্রী

সূত্রের দাবি, ফুলবাগান থানায় নিয়ে যাওয়ার পর উদয়ন দাবি করেন, যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সেই মামলায় আগাম জামিন নেওয়া রয়েছে তাঁর। পুলিশ অনৈতিক ভাবে তাঁকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন উদয়ন। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে ভোট-পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগ ওঠে উদয়নের বিরুদ্ধে। ভোট-পরবর্তী হিংসা ছাড়াও তাঁর বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি সংক্রান্ত মামলাও রয়েছে। পুলিশের অন্য একটি সূত্রের দাবি, প্রতারণা সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার করা হয়েছে উদয়নকে।

Latest News

নিট পরীক্ষার আগেই সব শেষ, উদ্ধার তরুণীর দেহ

ওয়েব ডেস্ক : ২১ জুন নতুন করে নেওয়া হবে নিট পরীক্ষা (NEET Exam)। তাঁর জন্য পড়াশোনা করছিলেন ২৩ বছরের...

More Articles Like This