মহালয়ায় ইডেনে মহা আয়োজন, দুর্গাপুজোর আবহে মেগা শো! আসতে পারেন প্রধানমন্ত্রী মোদি

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথম দুর্গাপুজো (Durga puja 2026)। আর সেই পুজোকে ঘিরেই এবার বড়সড় আয়োজনের পথে হাঁটছে রাজ্য সরকার। আগামী ১০ অক্টোবর মহালয়ার (Mahalaya) দিন কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজন করা হচ্ছে মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান। সূত্রের খবর, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)।

ইতিমধ্যেই অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে প্রয়োজনীয় কাজের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়াও শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী বাংলার দুর্গাপুজোর(Durga puja 2026) ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি লোকসংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে অনুষ্ঠানে।

আরও খবর : মেলবোর্নের ধাঁচে ফিরবে কলকাতার ট্রাম? অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকে বড় ইঙ্গিত অর্জুনের

সূত্রের খবর, মেগা শোয়ে থাকতে পারে ধুনুচি নাচ, ছৌ নাচ এবং বাংলার ঐতিহ্যবাহী ঢাকের বিশেষ পরিবেশনা। অর্থাৎ মহালয়ার দিন থেকেই ইডেনের মঞ্চে বাঙালির শারদোৎসবের আবহ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের লক্ষ্য, দুর্গাপুজোকে শুধু রাজ্যের উৎসব হিসেবে নয়, আরও বড় পরিসরে তুলে ধরা। প্রতিমাশিল্পী থেকে ঢাকি, মণ্ডপশিল্পী, আলোকশিল্পী, পরিবহণ ও পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত বহু মানুষের জীবিকা এই উৎসবের সঙ্গে জড়িত। সেই অর্থনৈতিক গুরুত্বকেও সামনে রেখে এবারের আয়োজনকে বিশেষ মাত্রা দেওয়ার পরিকল্পনা বলে সূত্রের খবর।

Latest News

বিশ্বব্যবস্থায় বদলের ডাক, গ্লোবাল সাউথকে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসার আহ্বান মোদির

ওয়েব ডেস্ক : বিশ্ব পরিচালনার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চ থেকে গ্লোবাল...

More Articles Like This