27.1 C
Kolkata

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জশিটে সুজিত বসু, নাম রয়েছে ছেলে সমুদ্ররও

Must Read

ওয়েব ডেস্ক : পুর নিয়োগ দুর্নীতি মামলার (Municipal Recruitment Scam) তদন্তে বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৃহস্পতিবার এই মামলায় আদালতে ১৮৬ পাতার চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) পাশাপাশি তাঁর ছেলে সমুদ্র বসুর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্তকারী সূত্রের দাবি, সুজিত বসুর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের উল্লেখ রয়েছে ওই চার্জশিটে (Chargesheet)।

এই মামলায় চলতি বছরের ১১ মে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে (Sujit Bose) গ্রেফতারর করেছিল ইডি। তদন্তে উঠে আসে, পুরসভায় নিয়োগ প্রক্রিয়ায় ওএমআর শিট জালিয়াতির ঘটনায় অভিযুক্ত অয়ন শীলকে জিজ্ঞাসাবাদের পর একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম সামনে আসে। সেই সূত্র ধরেই তদন্তের আওতায় আসেন তৎকালীন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান সুজিত বসু।

আরও খবর : নির্জলা হাবড়ার কামারপুর গ্রাম, ক্ষুব্ধ হাইকোর্ট

তদন্ত চলাকালীন সুজিত বসু (Sujit Bose) ও তাঁর ছেলে সমুদ্র বসুকে একাধিকবার তলব করা হয়। পাশাপাশি তাঁদের সঙ্গে যুক্ত বিভিন্ন সম্পত্তিতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। গ্রেপ্তারের প্রায় দু’মাসের মধ্যেই আদালতে চার্জশিট জমা দিল ইডি। এই চার্জশিটে প্রাক্তন আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নামও রয়েছে বলে জানা গিয়েছে।

ইডির দাবি, প্রায় ৩০০ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল এবং তাঁদের মধ্যে ২৫০ জনেরও বেশি অবৈধভাবে চাকরি পেয়েছেন। গোটা নিয়োগ দুর্নীতিতে প্রায় ২৫০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে বলে তদন্তকারীদের দাবি। তবে এই অভিযোগগুলির বিচারাধীন অবস্থায় আদালতের চূড়ান্ত রায় এখনও আসেনি।

দেখুন অন্য খবর :

Latest News

রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ ফিফার, মিশরকে কড়া বার্তা কোলিনার

ওয়েব ডেস্ক : আর্জেন্টিনা (Argentina)-মিশর (Egypt) ম্যাচের রেফারিং ঘিরে তৈরি হওয়া বিতর্কে প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল ফিফা (FIFA)। মিশর...

More Articles Like This