টানা বৃষ্টিতে দার্জিলিংয়ে লোকো শেডের ছাদ ভেঙে বিপত্তি, জখম ৭

Must Read

ওয়েব ডেস্ক : টানা বৃষ্টির (Rain) মধ্যেই বড়সড় দুর্ঘটনা দার্জিলিংয়ে (Darjeeling)। বুধবার সকালে ঐতিহাসিক দার্জিলিং লোকো শেডের ছাদের একাংশ আচমকা ভেঙে পড়ল। ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রেলের এক চুক্তিভিত্তিক কর্মীও রয়েছেন বলে খবর।

রেল সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ৮টা ৫০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সেই সময় শেডের ভিতরে ছিল চারটি স্টিম ইঞ্জিন। ছাদ ভেঙে পড়ার পর আহতদের দ্রুত দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও খবর : নিম্নচাপের জেরে ফের বৃষ্টির ভ্রুকুটি, পুজোর আগে কবে কাটবে দুর্যোগ?

এই ঘটনার প্রভাব পড়েছে দার্জিলিং (Darjeeling) হিমালয়ান রেলের পরিষেবাতেও। দুর্ঘটনার পর এখনও পর্যন্ত চারটি ১৬ কিলোমিটারের জয়রাইড বাতিল করা হয়েছে। শেডের ক্ষয়ক্ষতি এবং বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখছেন রেল কর্তারা।

উল্লেখযোগ্যভাবে, প্রবল বৃষ্টিতে এই লোকো শেড ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা এই প্রথম নয়। গত ২১ জুন ভারী বৃষ্টির জেরে পাহাড় থেকে পাথর পড়ে শেডটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফের বৃষ্টির মধ্যে ছাদ ধসে পড়ায় শেডটির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই দার্জিলিংয়ের পথে রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। শেডের পরিস্থিতি সরেজমিনে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। কর্মীদের তরফে দ্রুত মেরামতি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি উঠেছে।

Latest News

শুধু মিষ্টি বন্ধ করলেই হবে না! ডায়াবেটিস থাকলে ধূমপান ছাড়াও কেন জরুরি, জানাল নতুন নির্দেশিকা

ওয়েব ডেস্ক:  ডায়াবেটিস (Type 2 Diabetes) ধরা পড়েছে? শুধু মিষ্টি বা চিনি খাওয়া কমালেই দায়িত্ব শেষ নয়। ধূমপানের অভ্যাস থাকলে...

More Articles Like This