28.6 C
Kolkata

পুলিশের জালে ‘মাছ চোর’ শওকত মোল্লা! কী বললেন দিলীপ ঘোষ?

Must Read

ওয়েব ডেস্ক: অবশেষে গ্রেফতার হলেন ভাঙড়-ক্যানিং এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা শওকত মোল্লা (Saokat Molla Arrested)। শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার এনআইএ। একইসঙ্গে পাকড়াও করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ সহযোগী শামসুলকেও। তদন্তকারী সংস্থার দাবি, গত কয়েকদিন ধরে পলাতক ছিলেন শওকত। দীর্ঘ তল্লাশির পর তাঁকে আটক করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা।

এদিকে এই গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “সবে শুরু। আপনি গুনতে থাকুন। ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। দেড় হাজার অপরাধীকে এই মুহূর্তে গ্রেফতার করা উচিত। মানুষের মধ্যে এদের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। আইন অনুযায়ী বিচার হোক, কিন্তু আরও গ্রেফতার প্রয়োজন।” এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “রাস্তাঘাটে যা হচ্ছে যেভাবে ঘিরে ধরছে মারধর করছে বাই চান্স অঘটন ঘটে যেতে পারে। ওদের জীবনের স্বার্থে ওদের গ্রেফতার করা উচিৎ। কোর্টে মামলা চলুক।”

আরও পড়ুন: একা অভিষেকে ভরসা নেই! হাল ফেরাতে তৃণমূলে বড়সড় রদবদল মমতা

শুধু তাই নয়, সংবাদমাধ্যমে অভিযুক্তদের খবরের আধিক্য নিয়েও ক্ষোভ প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “এটা একটা সমস্যা। মিডিয়ারও সমস্যা। কটা গ্রেফতার দেখাবেন? টিভি খুললে শুধু চোরদের মুখ। আমি তো ভয়ে টিভি খুলিনা। আপনারা এতো নিউজ দেখাচ্ছেন আমরা ইচ্ছা থাকলেও দেখতে পারছি না। এই চোরেদের মুখ এখন সংবাদ মাধ্যমে ভরে গেছে। সকাল থেকে রাত আমাদেরও মুশকিল। যারা বিভিন্ন চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন তারাও বোর হয়ে যাচ্ছেন।”

দেখুন আরও খবর:

Latest News

ফিরহাদের ইস্তফার পর মেয়র কে? রবিবার বৈঠক ডাকলেন মমতা

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ইস্তফার পর পুর প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে...

More Articles Like This