১ এপ্রিল তেল রফতানি বন্ধ করছে রাশিয়া! ভারতের উপর কতটা প্রভাব পড়বে?

0
27

ওয়েব ডেস্ক : উত্তপ্ত মধ্যপ্রাচ্য। তার জেরে জ্বালানি সঙ্কটে পড়েছে গোটা বিশ্ব। ভারতেও এর প্রভাব পড়েছে। এসবের মাঝে বড় সিদ্ধান্ত নিল রাশিয়া (Russia)। আগামী ১ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত তেল (Oil) রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে মস্কো (Moscow)!

রাশিয়ার (Russia) তরফে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা এবং পেট্রলের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে রাশিয়া প্রতিদিন প্রায় ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৭০ হাজার ব্যারেল পেট্রল রফতানি করে। আর এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে চীন, তুরস্ক, ব্রাজিল, আফ্রিকার বিভিন্ন দেশ এবং সিঙ্গাপুর। কারণ এই দেশগুলি রাশিয়ার পেট্রোলিয়াম পণ্যের বড় ক্রেতা।তবে ভারত-র উপর প্রভাব তুলনামূলক কম পড়বে বলে মনে করা হচ্ছে, কারণ ভারত (India) মূলত অপরিশোধিত তেল বেশি আমদানি করে, পরিশোধিত নয়।

আরও খবর : পরমাণু যুদ্ধের আশঙ্কায় বিশ্ব!? প্রথম ধাক্কায় কোন শহর টার্গেটে?

মধ্যপ্রাচ্যে ইজরায়েল ও ইরান-এর মধ্যে চলা সংঘাতের ফলে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। এই পরিস্থিতিতে জ্বালানির দামের ওঠানামা রুখতেই রাশিয়ার (Russia) এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এর আগেও পেট্রল ও ডিজেল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল রাশিয়া। বিশেষ করে ইউক্রেনের হামলায় রিফাইনারি ক্ষতিগ্রস্ত হওয়ার সময় একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল।

শুক্রবার মস্কোয় এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে ভ্লাদিমির পুতিন-এর নির্দেশ অনুযায়ী জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার উপর জোর দেওয়া হয়। শিল্প মহলের তথ্য অনুযায়ী, গত বছর রাশিয়া প্রায় ৫০ লক্ষ মেট্রিক টন তেল রফতানি করেছিল, যা দৈনিক প্রায় ১ লক্ষ ১৭ হাজার ব্যারেলের সমান। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে চাপ তৈরি করতে পারে এবং দামের উপর তার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here