29 C
Kolkata

শনিবারও কালবৈশাখীর দাপট, ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ৬ জেলায়

Must Read

কলকাতা: শুক্রবার রাতের ঝড়বৃষ্টির রেশ কাটতে না কাটতেই ফের সতর্কবার্তা (Weather Update)। শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর (Kalbaisakhi) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Rain Forecast)।

শুক্রবার গভীর রাতে ঝড়ের দাপটে কলকাতা ও শহরতলির একাধিক রাস্তায় গাছ উপড়ে পড়ে, কোথাও কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্যোগের জেরে কলকাতা বিমানবন্দরে অবতরণে দেরি হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমানেরও।

আরও পড়ুন: বীরভূমে নির্বাচনী প্রচারে অভিষেক…

শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা। সেখানে ৪০-৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে ফের ঝড়বৃষ্টির দাপট বাড়তে পারে দক্ষিণবঙ্গে। সে দিন প্রায় সব জেলাতেই ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সমুদ্রে দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৬০ কিমি ছুঁতে পারে। ফলে শনিবার পর্যন্ত উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৫০ কিমি।ঝড়বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে। পরে আবার ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। তার সঙ্গেই উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। সেই কারণেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম।

Latest News

তিলজলার ঘটনায় কড়া পদক্ষেপ, সাসপেন্ড প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ওসি

ওয়েব ডেস্ক : তিলজলার (Tiljala) গোলাম জিলানি খান রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ১২ মে-র...

More Articles Like This