৩৫টি ট্রেনের গতি বাড়াল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে!

Must Read

ওয়েব ডেস্ক : যাত্রী পরিষেবায় আরও গতি আনতে বড় পদক্ষেপ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (Northeast Frontier Railway)। ট্রেন চলাচলের সময় কমাতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। যার ফলে প্রতি ট্রেনে গড়ে প্রায় ১৯ মিনিটেরও বেশি সময় বাঁচছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এই উদ্যোগে শুধু নির্দিষ্ট কয়েকটি ট্রেন নয়, বরং দৈনিক, সাপ্তাহিক ও দ্বি-সাপ্তাহিক, সব ধরনের পরিষেবাকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সংযোগ আরও দ্রুত ও নির্ভরযোগ্য হয়ে উঠছে। রেল সূত্রে জানা গিয়েছে, গতি বৃদ্ধির পাশাপাশি সময়সূচির পুনর্বিন্যাস এবং বিভিন্ন রুটে পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। এর ফলে ব্যস্ত রেলপথেও ট্রেন চলাচল এখন অনেক বেশি সহজ হয়েছে। একই সঙ্গে ইন্টারসিটি, মেইল ও এক্সপ্রেস ট্রেন, সব ক্ষেত্রেই এই পরিবর্তনের প্রভাব পড়েছে।

আরও খবর : মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের পরেই কড়া DGCA, জারি একগুচ্ছ নির্দেশিকা

কয়েকটি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনে (Train) সময় সাশ্রয় বিশেষভাবে নজরকাড়া। নিউ জলপাইগুড়ি থেকে বঙাইগাঁও যাওয়ার ট্রেনে প্রায় এক ঘণ্টা, হাওড়া থেকে গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসে প্রায় আধ ঘণ্টা এবং ডিব্রুগড় থেকে দেওঘরগামী ট্রেনে প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত সময় কমেছে। ফলে দীর্ঘ যাত্রা এখন অনেকটাই সহজ হয়ে উঠছে।

রেল কর্তৃপক্ষের মতে, এই পরিবর্তনের ফলে শুধু যাত্রার সময়ই কমছে না, বরং পরিষেবার সময়ানুবর্তিতা ও নির্ভরযোগ্যতাও বাড়ছে। একই সঙ্গে ট্র্যাক ও রোলিং স্টকের ব্যবহার আরও কার্যকর হচ্ছে, যার ফলে ট্রেনের ঘুরে দাঁড়ানোর সময় কমছে এবং শক্তি সাশ্রয়ও হচ্ছে। যাত্রীদের দ্রুত, নিরাপদ ও উন্নত পরিষেবা দিতে আগামী দিনেও এই ধরনের আধুনিকীকরণের কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

দেখুন অন্য খবর :

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This