32.8 C
Kolkata

‘হিন্দু ও সনাতনী বিরোধীদের পরাজয় হবে’, মনোনয়ন জমা দেওয়ার আগেই হুঙ্কার শুভেন্দু’র

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন (West bengal assembly election 2026) হতে চলেছে আগামী ২৩ এপ্রিল। তার জন্য শুরু হয়ে গিয়েছে মনোনয়ন (Nomination) প্রক্রিয়া। আর এদিন মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের (Nandigram) বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার আগে ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আক্রমণ করলেন বিজেপি নেতা।

এদিন নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে নন্দীগ্রামে (Nandigram) রেয়াপাড়া শিব মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার পরেই হলদিয়ার কদমতলা সংলগ্ন ময়দানে যাবেন তিনি। সেখানে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছে। সেখানে নেতা কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে পারেন তিনি। কিন্তু, শিব মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতাকে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু।

আরও খবর : নারায়ণগড়ের সভা থেকে বিরাট বার্তা মমতার

শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “হিন্দু ও সনাতনী বিরোধীদের পরাজয় হবে। আমি যেদিন কালীঘাটে পূজা দিতে যাই, মমতা ব্যানার্জি সেদিন নামাজ পড়তে যায়। যারা রাম মন্দিরের বিরোধিতা করে তারা সনাতনী ভূমি থেকে জিততে পারেনা।” সঙ্গে তিনি বলেছেন, সনাতনের রাষ্ট্রের পক্ষে যদি আমি কাজ করি, তাহলে ২০২১ সালের মতো এবারও মানুষ আমাকে আশির্বাদ করবে।

এদিন হলদিয়াতে মহকুমাশাসকের অফিসে মনোনয়ন জমা দেবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু (Suvendu Adhikari)। এর আগে হলদিয়ার কদমতলা সংলগ্ন ময়দানে বিজয় সংকল্প সভাতে বক্তব্য রাখবেন তিনি। সেখানে তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন বলে খবর। তার পরেই তিনি মনোনয়নপত্র জমা দেবেন। জানা যাচ্ছে, শুভেন্দু পাশাপাশি, হলদিয়া ও মহিষাদলের বিজেপি প্রার্থীরাও এদিন মনোনয়নপত্র জমা দেবেন।

দেখুন অন্য খবর :

Latest News

সৌদি আরবে ঘটল ভয়াবহ ঘটনা

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহেই সৌদি আরবে (Saudi Arabia) ঘটল ভয়াবহ হেলিকপ্টার (Helicopter) দুর্ঘটনা। পূর্বাঞ্চলের রাস তানুরা...

More Articles Like This