32.8 C
Kolkata

বিএলওদের নাম ‘ডিলিট’! ট্রেনিং না নিয়ে AERO, BDO দের ঘিরে বিক্ষোভ

Must Read

বসিরহাট- এবার নির্বাচন কমিশনের (Election Commission)  এসআইআর (SIR)  প্রক্রিয়ার কোপ পড়ল খোদ বিএলওদের (BLO)  উপরে। সাপ্লিমেন্টারি (Supplementary List) তালিকাই তাদের নামের পাশে ডিলিট (Delete) । ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। ডিলিট বিচারাধীন বিএলও ভোটের ট্রেনিং নিতে অস্বীকার করে এইআরও, বিডিও ঘিরে বিক্ষোভ প্রতিবাদ জানালেন।

ঘটনায় চাঞ্চল্য বসিরহাটে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের মোট ১৯০ জন বিএলও আছেন। ইতিমধ্যে সাপ্লিমেন্ট লিস্ট বেরোনোর পর তাদের মধ্যে ৫ জন বিএলও নাম ডিলিট হয়ে গেছে। পাশাপাশি ৩০ জন বিচারাধীন রয়েছেন। তাদের আগামী ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

আজ খোলাপাতা অরবিন্দ বিদ্যাপীঠ-এ ট্রেনিং ছিল।  সেখানেই তারা প্রতিবাদ-বিক্ষোভ নামেন। এমনকি ট্রেনিং বাদ দিয়ে ভিডিও এইআরওকে ঘিরে বিক্ষোভ দেখান।  তাদের দাবি অবিলম্বে আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত নিরাপত্তা করতে হবে ভোটার লিস্টে নাম তুলতে হবে।

আরও পড়ুন-  নারায়ণগড়ের সভা থেকে বিরাট বার্তা মমতার

পাশাপাশি এই ব্লকে পাঁচজন ডিলিট হয়ে গেছেন। এখনও ৩০ জন বিচারাধীন রয়েছেন অবিলম্বে তাদের ভোটার লিস্টের নাম তুলতে হবে না হলে আমরা ভোটের ট্রেনিং নেব না এই নিয়ে তারা প্রতিবাদ বিক্ষোভে নামেন এবং তারা বলেন, চার মাস ধরে এসআইআর এ কাজ করলাম। খোদ আমরাই আজকে নিরাপত্তাহীনতায় ভুগছি। এবং আমাদের নাম ডিলিট হয়ে গেছে সাপ্লিমেন্ট লিস্ট থেকে।

বসিরহাট ২ নম্বর ব্লকের বিডিও বিপ্লব বসাককে  ঘিরে বিক্ষোভ যতক্ষণ পর্যন্ত আমাদের নাম ভোটার লিস্টে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা ভোটের ট্রেনিং নেব না। এই নিয়ে রীতিমতো আজকে ডিলিট বিচারাধীন সহমত ১৯০ জন বিএলও ভোটের ট্রেনিং নিতে অস্বীকার করেছেন।  এবং ট্রেনিং বয়কট করে তারা বিক্ষোভ দেখান তারা লাগাতার এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন।

Latest News

সৌদি আরবে ঘটল ভয়াবহ ঘটনা

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহেই সৌদি আরবে (Saudi Arabia) ঘটল ভয়াবহ হেলিকপ্টার (Helicopter) দুর্ঘটনা। পূর্বাঞ্চলের রাস তানুরা...

More Articles Like This