ওয়েব ডেস্ক : মোবাইল রিচার্জে (Mobile recharge) দীর্ঘদিনের বিতর্কিত ‘২৮ দিনের ফাঁদ’ ভাঙতে সক্রিয় হল কেন্দ্রীয় সরকার (Central Government)। টেলিকম সংস্থাগুলিকে গ্রাহকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আরও স্বচ্ছ ও সুবিধাজনক প্ল্যান (Recharge Plans) আনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বিষয়টি কী, জেনে নিন।
বিগত কয়েক বছরে ২৮ দিনের রিচার্জ প্ল্যান (Recharge Plans) নিয়ে ক্ষোভ বাড়ছিল সাধারণ ব্যবহারকারীদের মধ্যে। কারণ, এই ব্যবস্থায় বছরে ১২ বার নয়, ১৩ বার রিচার্জ করতে হত গ্রাহকদের। ফলে অজান্তেই অতিরিক্ত খরচের বোঝা বাড়ছিল। এই বিষয়টি সংসদে তুলে সরব হয়েছিলেন সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। এরপরই বিষয়টিকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে শুরু করে কেন্দ্র। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) জানিয়েছেন, গ্রাহকদের স্বার্থকে সর্বাগ্রে রেখে টেলিকম সংস্থাগুলিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ৩০ দিনের বৈধতার প্ল্যান বাধ্যতামূলক করার দিকেই জোর দিচ্ছে সরকার।
আরও খবর : ডাবল অ্যাকাউন্ট থেকে অটো রিপ্লাই, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
এর আগে টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছিল, প্রতিটি প্ল্যানের (Recharge Plans) ক্ষেত্রে অন্তত একটি ৩০ দিনের বিকল্প রাখতে হবে। সেই মতো এবার পদক্ষেপ করতে চলেছে সরকার। এই পরিবর্তন কার্যকর হলে গ্রাহকদের একাধিক সুবিধা পাবেন। বছরে ১৩ বার নয়, ১২ বার রিচার্জ করলেই চলবে, ফলে অতিরিক্ত খরচ কমবে।
২৮ দিনের প্ল্যানকে ঘিরে বিতর্কের মূল কারণ হল, এটি দেখতে মাসিক মনে হলেও, বাস্তবে ক্যালেন্ডারের মাসের সঙ্গে এর মিল নেই। ফলে বছরে প্রায় একটি অতিরিক্ত রিচার্জ করতে হয়। অনেক সময় প্ল্যান শেষ হলেই ইনকামিং পরিষেবা বন্ধ হয়ে যায়, যা সাধারণ মানুষের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে জরুরি কল বা ওটিপি পাওয়ার ক্ষেত্রে। আর ২৮ দিনের বদলে বদলে ৩০ দিনের প্ল্যান শুরু হলে সাধারণ মানুষের সুবিধাই হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
দেখুন অন্য খবর :

