শুরুতেই ছন্দ পতন, ২২০ রান করেও কেকে-হার! রেকর্ড জয় মুম্বইয়ের

0
551

ওয়েব ডেস্ক: ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এ বারের আইপিএল শুরু করল মুম্বই। ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে ২২০ রান করে কেকেআর (KKR Lost to Mumbai Indians)। সেই রান তাড়া করে ৫ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতল মুম্বই (Mumbai Indians)। আইপিএলের (IPL 2026) ইতিহাসে এটি তাদের সর্বাধিক রান তাড়া করে জয়। আইপিএলের (IPL) মঞ্চে ইতিহাস গড়ল মুম্বই ইন্ডিয়ান্স।

কলকাতার দেওয়া ২২১ রানের পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা টপকে গেল নীল ব্রিগেড। আইপিএলের ইতিহাসে এটিই মুম্বইয়ের (Mumbai Indians) সর্বোচ্চ রান তাড়া করে জয়। সেই সঙ্গে ২০১২ সালের পর এই প্রথম টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ের মুখ দেখলেন রোহিত শর্মা-হার্দিক পাণ্ড্যরা। অন্যদিকে, ওয়াংখেড়েতে কেকেআরের হারের সিলসিলা অব্যাহত থাকল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বিধ্বংসী করেছিল কলকাতা (KKR)। পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৭৮ রান তুলে বড় স্কোরের ভিত গড়ে দেন অজিঙ্ক রাহানে ও ফিন অ্যালেন। রাহানে ৪০ বলে ৬৭ এবং তরুণ রঘুবংশী ২৯ বলে ৫১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। শেষদিকে রিঙ্কু সিংয়ের অপরাজিত ৩৩ রানের সৌজন্যে ৪ উইকেটে ২২০ রান তোলে কেকেআর।

আরও পড়ুন: ওয়াংখেড়েতে মুম্বইকে বড় রানের টার্গেট দিল KKR

মুম্বইয়ের হয়ে বল হাতে সফল ছিলেন শার্দূল ঠাকুর। কেকেআর যে ভাবে শুরু করেছিল, তাতে অন্তত ২৪০ রান করতে হত। বিশেষ করে মুম্বইয়ের ব্যাটিং আক্রমণের বিরুদ্ধে। ফিল্ডিংয়ে একটি ক্যাচ ছাড়লেও ব্যাট হাতে তা পুষিয়ে দিলেন রোহিত। প্রথম দুই ওভার তেমন রান না হলেও তৃতীয় ওভার থেকে হাত খোলা শুরু করলেন রোহিত ও রিকেলটন। হতাশ করল কলকাতার ফিল্ডিংও। দুই ওপেনারের ক্যাচ পড়ল। তার মধ্যে বৈভব তো হাতের ক্যাচ ছাড়লেন। ক্যাচ ছাড়লে আর কী করে ম্যাচ জেতা যায়? ওজন ঝরিয়ে রোহিতের ফিটনেস যে কতটা বেড়েছে তা এই ম্যাচে দেখা গেল। আরাম করে একের পর এক ছক্কা মারলেন তিনি।৩৮ বলে ৭৮ রান করে আউট হলেন রোহিত।সূর্যকুমার যাদব ১৬ রান করে আউট হলেন। রিকেলটন যে ভাবে খেলছিলেন।তিলক, হার্দিক, রাদারফোর্ডদের ব্যাটিং আক্রমণের সামনে ২৭ বলে ৩৬ রান দরকার ছিল। সেই রান তাড়া করতে বেশি সময় নিলেন না হার্দিকেরা। জয় দিয়ে আইপিএলের যাত্রা শুরু করে দিল মুম্বই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here