28 C
Kolkata

শান্তনু সেনের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের করল তৃণমূল

Must Read

কলকাতা: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ডঃ শান্তনু সেন (Santanu Sen)। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁর উপর জারি করা সাসপেনশন প্রত্যাহার (Santanu Sen’s Suspension Revoke) করে নেওয়া হল। ফলে ফের শাসকদলে সক্রিয় রাজনীতিতে তাঁর ফেরার পথ প্রশস্ত হল।

আরজি কর কাণ্ডের সময় থেকে দলের সঙ্গে শান্তনু সেনের দূরত্ব বেড়েছিল। আরজি কর মেডিকেল কলেজের ঘটনার পর যখন রাজ্য রাজনীতি তোলপাড়, সেই সময় বিস্ফোরক সব মন্তব্য করে দলের বিড়ম্বনা বাড়িয়েছিলেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ শান্তনু সেন। মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। শেষমেশ গত বছরের শুরুতেই দল থেকে তাঁকে সাসপেন্ড করেছিল তৃণমূল। আর ভোটের বাংলায় সেই শান্তনু সেনকে কাছে টেনে নিল রাজ্যের শাসকদল। রবিবার শান্তনু সেনের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।

আরও পড়ুন: বিশ্বাস হচ্ছে না, নায়কের অকাল প্রয়াণে বললেন পরিচালক রাজ

সাসপেনশন প্রত্যাহারের খবর পাওয়ার পর শান্তনু সেন জানান, তিনি সবসময়ই দলের পাশে ছিলেন এবং দলেই থাকতে চেয়েছিলেন। নেতৃত্বের এই সিদ্ধান্তে তিনি খুশি এবং আগামী দিনে আগের মতোই নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান। রাজনৈতিক মহলের মতে, সামনে নির্বাচন এবং রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে, তখন তাঁর মতো একজন পুরনো ও অভিজ্ঞ নেতাকে দলের মূল স্রোতে ফিরিয়ে নেওয়া জরুরি ছিল।

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This