আজ ভবানীপুরে রাম নবমীর মিছিল, হনুমানের পতাকা হাতে নিয়ে মিছিলে শুভেন্দু

Must Read

ওয়েবডেস্ক- ভোটের (West Bengal Assembly 2026)   আগে রাম নবমীর (Ram Nabami)  মিছিল ঘিরে চাঞ্চল্য। রাম নবমীর মিছিলকে সামনে রেখে মানুষের সমর্থন কুড়োতে মাঠে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) । হাতের হনুমানের পতাকা নিয়ে রামনবমীর মিছিলে শুভেন্দু। পদ্মপুকুর থেকে এলগিন রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রা পদ্মপ্রার্থীর। ঢাক-ঢোল, খোল-করতাল নিয়ে শামিল বিজেপি কর্মীরা। মন্দিরে পুজোপাঠ। মিছিলে জয় শ্রীরাম স্লোগান। মিছিল জুড়ে গেরুয়া পতাকা।

ভবানীপুরকে কেন বেছে নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্রে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। রাম নবমী মিছিল উপলক্ষে কড়া নিরাপত্তা। পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। সেই শোভাযাত্রা ঘিরে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে।

আরও পড়ুন-  শুভেন্দু-ঘনিষ্ঠ’ বিডিও-কে ভবানীপুরে রিটার্নিং অফিসার, কমিশনে চিঠি তৃণমূলের

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২৬ থেকে ২৯ মার্চের মধ্যে রাজ্যজুড়ে রাম নবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বৃহস্পতিবারই সবচেয়ে বেশি শোভাযাত্রা বের হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে সমস্ত জেলাকে আদালতের নির্দেশিকা অনুসারে কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই বছরই প্রথম ভবানীপুর মিছিল। প্রায় ৭০টি মিছিল হবে। মূলত হেস্টিংস, খিদিরপুর, রামলীলা ময়দান, বিটি রোডের চিড়িয়ামোড সহ বেশ কিছু এলাকা থেকে মিছিল বের হবে। প্রতিটি মিছিলের জন্য আগাম বাহিনী প্রস্তুত রাখা হবে। এছাড়াও মিছিলের রাস্তায় পুলিশ মোতায়েন বাড়তি রাখা হবে।

বিজেপির তরফে এই রাম নবমীর মিছিলকে শুধুমাত্র সম্প্রীতির জন্য বার্তা হিসেবে দাবি করা হলেও, রাজনৈতিক মহলের মতে রাম নবমীর মিছিলকে সামনে রেখে বিজেপি ভোটের ফায়দা তুলতে চাইছে। আর সেই কারণে  এই বছরই প্রথম হাই ভোল্টেজ কেন্দ্র হিসেবে ভবানীপুরকে বেছে নেওয়া হয়েছে।

অপরদিকে এদিন বৃহস্পতিবার নিউটাউনে রামনবমী শোভাযাত্রায় পুলিশের বাধা ঘিরে উত্তেজনা। মিছিলে ছিলেন রাজারহাট-নিউটাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। অস্ত্র নিয়ে মিছিলে ঢোকে এক যুবক।মিছিল শুরুর আগেই ওই যুবককে আটকে দেয় পুলিশ।

বিজেপি কর্মী ও প্রার্থী পীযূষ কানোরিয়া পুলিশের হাত থেকে ওই যুবককে ছাড়াতে যান। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি।অস্ত্র হাতে মিছিলে ঢোকা যুবককে আটক করেনি পুলিশ। রামনবমীতে অস্ত্র পুজো দিতে হয়, তাই অস্ত্র আনা হয়েছিল, দাবি বিজেপির। বাধার মুখে পড়ে পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়ান বিজেপি কর্মীরা। শেষমেশ, অস্ত্র নামিয়ে মিছিল শুরু হয়।

 

 

 

Latest News

সম্পত্তি করে সুদ ও জরিমানায় ১০০% ছাড়, নগরবাসীকে পুরসভার পুজোর উপহার

ওয়েব ডেস্ক: ভোটের আগে কলকাতার নাগরিকদের পুজোর ‘উপহার’ দিল কলকাতা পুরসভা। বকেয়া সম্পত্তি করে জরিমানা ও সুদ মকুব করার...

More Articles Like This