31.7 C
Kolkata

বিশ্বকাপের পরেই ফ্রান্সের কোচ হচ্ছেন জিনেদিন জিদান!

Must Read

ওয়েব ডেস্ক : জল্পনা সত্যি হতে চলেছে। এবার ফ্রান্সের (France) কোচ হতে চলেছেন কিংবদন্তি প্রাক্তন ফরাসি তারকা জিনেদিন জিদান (Zinedine Zidane)। এক সংবাদ সংস্থা জানিয়েছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের কোচ থাকবেন দিদিয়ে দেশঁ (Didier Deschamps)। তার পরেই নতুন কোচ হতে চলেছেন জিদান। ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে এ নিয়ে চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, আপাতত মৌখিকভাবে এ বিষয়ে সম্মতি দান করেছেন জিদান। ওই সংবাদসংস্থা সূত্রে খবর, এ নিয়ে এখনও সরকারিভাবে কোনও লিখিত চুক্তি হয়নি। তবে এ নিয়ে মৌখিকভাবে কথা হয়ে গিয়েছে বলেই খবর। মূলত, এর আগে একাধিকবা জাতীয় দলের কোচ হওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

আরও খবর : আইপিএলে বদলাচ্ছে নিয়ম? ঘোষণা হতে পারে আজ

জানা যাচ্ছে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের ফুটবল কোচ থাকবেন দিদিয়ে দেশঁ। তা আগে ফরাসি কর্তাদের জানিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু, তার পর দলের দায়িত্ব কে নেবেন, তা নিয়ে জল্পনা চলছিল। তার পরেই এখন জানা যাচ্ছে, জিদান-ই (Zinedine Zidane) হতে চলেছেন ফ্রান্সের পরবর্তী প্রধান কোচ। তবে এই বিষয়টি নিয়ে এখনও সরকারিভাবে কোনও রকম ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, কোচ হিসেবে নাম রয়েছে জিদানের। তিনি রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। দলকে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন তিনি। তালিকায় রয়েছে দু’বার লালিগা জেতার খেতাবও। এছাড়া উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপেও রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন তিনি। আর রিয়ালের কোচের পদ থেকে সরার পর তিনি কোনও দলের সঙ্গে বর্তমানে যুক্ত ছিলেন না। কিন্তু এখন শোনা যাচ্ছে, বিশ্বকাপের পর তিনি ফ্রান্সের দায়িত্ব নেবেন।

দেখুন অন্য খবর :

Latest News

৭২ ঘণ্টা পর শেষ উদ্ধারকাজ, তারাতলার ধ্বংসস্তূপে পুলিশের কড়া পাহারা

ওয়েব ডেস্ক : তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদাম ভেঙে ভয়াবহ দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর শেষ হল উদ্ধার অভিযান। পুলিশ...

More Articles Like This