চিংড়িঘাটা মেট্রো: মামলা তুলে নিন, নাহলে খারিজ করে দেব, রাজ্যকে বলল সুপ্রিম কোর্ট

0
55

কলকাতা: চিংড়িঘাটা মেট্রো (Chingrighata Metro) প্রকল্পের বকেয়া কাজ নিয়ে রাজ্যের মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু সোমবার শীর্ষ আদালত সেই মামলায় হস্তক্ষেপ করল না। প্রধান বিচারপতির সূর্য কান্ত বলেন, জনসাধারণের জন্য প্রকল্প নিয়ে রাজনীতিকরণ করবেন না। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনেই কাজ হবে। হাইকোর্টই সময় বেঁধে দিয়ে কাজ করবে। রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, সুযোগ দিচ্ছি হয় মামলা তুলে নিন, না হলে খারিজ করে দেব।

সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে মামলাটি ওঠে। চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ নিয়ে রাজ্য সরকার সাংবিধানিক দায়িত্ব পালনে গাফিলতি করেছে বলেও মন্তব্য করে আদালত।শুনানির শুরুতেই আদালত সাফ জানিয়ে দেয়, হাইকোর্টের নির্দেশের ওপর তারা কোনও হস্তক্ষেপ করবে না। উল্টে রাজ্য সরকারকে মামলা তুলে নিতে বলা হয়। তা না করা হলে মামলাটি সরাসরি খারিজ করে দেওয়া হবে, জানান বিচারপতি। বিচারপতি জয়মাল্য বাগচী:– আপনি হাইকোর্টে বলেছিলেন যে উৎসব আয়োজন করতে হবে, তাই নির্মাণকাজের জন্য পুলিশি সহায়তা দেওয়া সম্ভব নয়। তাহলে কি আপনার কাছে উন্নয়নের চেয়ে উৎসবই বেশি গুরুত্বপূর্ণ? আমরা এটা মোটেই প্রশংসা করি না যে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকার আমাদের দরজায় এসে বলে—‘দয়া করে এসে আমাদের বাঁচান’। প্রকল্পটি মডেল কোড অব কন্ডাক্ট (MCC) ঘোষণার আগেই অনুমোদিত হয়েছিল। এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ বন্ধ করার চেষ্টা আমরা মেনে নেব না।

আরও পড়ুন:‘ভবানীপুরের কাদায় আটকে’ মমতা! খড়গপুরে সকালেই তোপ দাগলেন দিলীপ ঘোষ

আদালতের পর্যবেক্ষণ, চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে রাজ্য সরকারের অবস্থান সংবিধানগত দায়িত্ব পালনে সম্পূর্ণ গাফিলতি। উন্নয়ন আটকানোর জন্য জেদ করা হচ্ছে। এর পরেই রাজ্যের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘‘কখনও বলছেন উৎসব চলছে, কখনও পরীক্ষা চলছে, এখন বলছেন নির্বাচন চলছে। সুযোগ দিচ্ছি, মামলা তুলে নিন। না হলে খারিজ করে দেব।’’ ওয়াকিবহাল মহলের মতে, আদালতের এই কড়া মনোভাবের পর চিংড়িঘাটা মেট্রোর জট কাটানো এবং হাইকোর্টের নির্দেশ পালন করা ছাড়া রাজ্যের সামনে আর কোনও বিকল্প রইল না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here