২৫ মার্চ বুধের গতি পরিবর্তন, পাঁচ রাশির আর্থিক উন্নতি

0
34

ওয়েবডেস্ক- ২৫ মার্চ বুধ গতি পরিবর্তন (Mercury changes motion) করে দক্ষিণমার্গী হচ্ছে, যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে বুদ্ধি, ব্যবসা ও যোগাযোগের কারক বুধের প্রভাবে মেষ, মিথুন, কর্কট, কন্যা ও মীন সহ কয়েকটি রাশির জাতকদের কেরিয়ার, অর্থ ও ব্যবসায় ইতিবাচক পরিবর্তন ও বড় সাফল্যের যোগ তৈরি হচ্ছে। বুধের গতি পরিবর্তনে কোন কোন রাশির উন্নতি হবে দেখে যাক-

নবগ্রহদের (Navagraha) মধ্যে বুধ হলেন কুমার। যিনি বুদ্ধি, বাক্য, যোগাযোগ, শিক্ষা, ব্যবসা, গণিত ও লেখার কারক। বুধ মিথুন, ও কন্যা রাশির অধিপতি গ্রহ। গ্রহদের মধ্যে চাঁদের পরে বুধ সবচেয়ে দ্রুত গতিতে চলে, এই কারণে বুধ গ্রহকে ক্ষিপ্রগামী বলা হ্য়।

মেষ রাশি- বুধের দিক দিয়ে পরিবর্তনে সবচেয়ে বড় প্রভাব পড়বে মেষ রাশিতে। এই সময়ে রাশির মানুষের চিন্তাভাবনা আগের তুলনায় আরও স্পষ্ট ও বাস্তবসম্মত হবে। ব্যবসায়ীদের লাভ লাভ হবে। অনেকদিক ধরে আটকে থাকা কাজগুলি এবার সম্পন্ন হবে। অফিসে সহকর্মীদের মধ্যে প্রাধান্য বাড়বে, যুক্তির মাধ্যমে মানুষ প্রভাবিত করে। যারা মিডিয়া, লেখালেখির কাজের সঙ্গে যুক্ত তাদের সময় অনুকূল থাকবে। আর্থিক অবস্থার উন্নতি।

মিথুন রাশি- মিথুন রাশির অধিপতি গ্রহ হল বুধ। এই পরিস্থিতিতে, তাঁর গতির পরিবর্তন এই রাশির উপর প্রভাব ফেলবে। আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, নতুন শক্তি অনুভব করবেন।কর্মক্ষেত্রে বুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যদের প্রভাবিত করবে। শিক্ষার্থীদের সময় অনুকূল, বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছে তাদের উন্নতি।

আরও পড়ুন-  কন্যার কপালে চাকরির সুখবর! কোন রাশি আজ পাবে টাকা-লাভ?

কর্কট রাশি- বুধ কর্কট রাশিতে আসার ফলে জাতকদের কথা বলার ধরন এবং যোগাযোগ ক্ষমতা অনেক বেশি উন্নত হয়। আপনি আপনার মনের ভাব অন্যের কাছে আরও স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন, যা কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়াবে। কর্মক্ষেত্রে বা ব্যবসায় বুধের শুভ প্রভাবে পদোন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে শেয়ার বাজার বা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি লাভদায়ক হতে পারে। বুধের মহাদশা বা শুভ গোচরের ফলে বিলাসদ্রব্য ক্রয় এবং বিভিন্ন উৎস থেকে অর্থাগম হতে পারে। এটি আপনার সঞ্চয় বৃদ্ধিতেও সহায়ক হতে পারে

কন্যা রাশি- কন্যা রাশির জাতকদের ওপরও বুধের বিশেষ প্রভাব থাকবে। ২৫ মার্চের পর থেকেই আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নিশ্চিত সাফল্য পাওয়া যাবে। অফিসে নতুন পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেবেন। যারা লেখা, গবেষণা এবং বিশ্লেষণের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টি ইতিবাচক ফল দেবে। আর্থিক অবস্থার উন্নতি। বিনিয়োগ করলে ভালো ফল পাবেন।

মীন রাশি- মীন রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক উন্নতির যোগ বেশ প্রবল। জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী, এই সময়ে গ্রহের অবস্থান আপনার সঞ্চয় এবং আয়ের পথে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। এই সময়ে কর্মজীবনে উন্নতির পাশাপাশি সৃজনশীলতা বৃদ্ধি পাবে, বাড়তি উপার্জনের সম্ভাবনা রয়েছে। পুরনো বিনিয়োগ বা মিউচুয়াল ফান্ড থেকেও ভালো রিটার্ন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। আর্থিক উন্নতি হলেও এই সময়ে কেনাকাটা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয়ের পরিকল্পনা করলে সঞ্চয় আরও মজবুত হবে। মীন রাশিতে বৃহস্পতির শুভ অবস্থান এবং ষষ্ঠ ঘরে কেতুর উপস্থিতির কারণে এই সময়টি প্রতিকূলতা কাটিয়ে সাফল্যে দিকে এগিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here