38.4 C
Kolkata

ভুল গন্তব্যে উড়ে গিয়ে মাঝ আকাশে নিজের ভুল বুঝতে পারল Air Inida! তার পর কী হল?

Must Read

ওয়েবডেস্ক-  ফের উড়ান বিভ্রাট! দিল্লি বিমানবন্দর (Delhi AirPort)  থেকে ঠিক সময়েই উড়েছিল, যাওয়ার কথা ছিল কানাডায় (Canada) , কিন্তু আকাশে চক্কর কেটে ফিরতে হল সেই দিল্লিতেই! এই অবস্থা যে ঘটবে বুঝতে পারেননি যাত্রীরাও। এয়ার ইন্ডিয়ার এই বিভ্রাটে হতবাক হয়ে যান যাত্রীরাও। এয়ার ইন্ডিয়ার এআই ১৮৫ (Air India AI185)  শুক্রবার সকাল ১১ টা ৩৪ মিনিট নাগাদ দিল্লি থেকে কানাডার উদ্দেশে রওনা দেয়। যাত্রা শুরুর প্রায় চার ঘণ্টা পর বিমানটি যখন কুনমিঙের কাছে চীনে আকাশসীমায় প্রবেশ করে, তখন এয়ার ইন্ডিয়ার বুঝতে পারে ওই বোয়িংয়ের কানাডা যাওয়ার অনুমোদন নেই। ভুল বুঝতে পেরেই ওই বিমানটিকে দিল্লি ফিরে আসতে বলে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

জানা গেছে, দিল্লি থেকে ওড়ার প্রায় ৭ ঘণ্টা ৫৪ মিনিট পর ফের দিল্লি বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি। শুক্রবার কানাডার উদ্দেশে যাত্রা করেছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি, সেটি ছিল বোয়িং ৭৭৭-২০০এলআর। কিন্তু বর্তমানে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭০০-৩০০ ইআর বিমানেরই কানাডা যাওয়ার অনুমোদন রয়েছে!

এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানিয়েছে, পরিচালনগত সমস্যার কারণে বিমানটি দিল্লিতে ফিরিতে আনতে হয়। ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে।’’ তবে এই ধরনের ভুলের জন্য  বিমান সংস্থার তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন-  ভারতীয় টাকার দামে রেকর্ড পতন! কারণ কী?

শুক্রবার-এর বিমান বিভ্রাটের জের যাত্রী ও ক্রু’দের উপর পড়তে দেয়নি কর্তৃপক্ষ। তাদের খাবাবের ব্যবস্থার করা হয়েছিল। শনিবার সকালেই সেই যাত্রীদের নিয়ে কানাডার উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বিমান। তবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে ‘ বিমানের এই ভুল পরিচালনার খরচের উপর প্রভাব ফেলতে পারে। কারণ একটি বোয়িং ৭৭৭ ওড়ার জন্য সাধারণত প্রতি ঘণ্টায় প্রায় ৮ থেকে ৯ টন জ্বালানির প্রয়োজন পড়ে।

 

 

Latest News

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র আবু ধাবি! প্রশ্নের মুখে NTA

ওয়েব ডেস্ক : রবিবার, ২১ জুন ফের হতে চলেছে নিট পরীক্ষা (NEET Exam)। প্রথমবার প্রশ্নপত্র বাতিল হওয়ার কারণে পরীক্ষা...

More Articles Like This