20.7 C
New York

KKR-এ যোগ দিলেন বিধ্বংসী ওপেনার, বাইশ গজে ঝড় তুলতে তৈরি ইডেনের এই ‘মহানায়ক’!

Must Read

কলকাতা: হাতে আর মেরেকেটে এক সপ্তাহ, তার পরেই বাদ্যি বাজিয়ে শুরু হবে দেশিয় লিগ ক্রিকেটের মহোৎসব, আইপিএল (IPL 2026)। শহরের দলকে চিয়ার-আপ করতে ইতিমধ্যে পার্পল রংয়ে সেজে উঠেছে শহর কলকাতা। আদি থেকে নব্য- নাইট বাহিনীর সব সদস্যই এক এক করে যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) শিবিরে। ইতিমধ্যে অনুশীলন ম্যাচে নিজেদের আগুন ফর্মের প্রমাণ দিয়েছেন নাইট ব্রিগেডের প্রায় প্রত্যেকেই। এই আবহে দলের সঙ্গে যোগ দিলেন ‘ইডেনের মহানায়ক’।

টি-২০ বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে বৃহস্পতিবার কলকাতায় এসে পৌঁছেছেন কিউয়ি দলের বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেন (Finn Allen)। তাঁর সঙ্গেই এসেছেন নিউজিল্যান্ডের আরেক তরুণ তারকা টিম সেইফার্ট (Tim Seifert)। অনেকেই বলছেন, টুর্নামেন্টের শুরু থেকেই এই দুই ব্যাটারকেই ওপেনিং জুটি হিসেবে দেখা যেতে পারে নাইট ধিবিরে। কারণ টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের এই দুই ওপেনারের বিধ্বংসী ফর্ম ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে।

আরও পড়ুন: ভয়ঙ্কর ফর্মে রঘুবংশী! ইডেনের মহড়ায় ঝড় তুলল KKR! কে কেমন খেললেন?

সম্প্রতি শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে ফিন অ্যালেন এবং টিম সেইফার্টের ওপেনিং জুটি এক অসাধারণ রেকর্ড গড়েছিলেন। মাত্র ৮ ইনিংসে তাঁরা ৪৯৪ রানের পার্টনারশিপ করেন, যা একটি টি-২০ বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক। পাশাপাশি নিউজিল্যান্ডের ফাইনালে ওঠার পিছনে এই জুটির ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যালানের ৩৩ বলে ঝড়ো শতরান এখনও ক্রিকেটপ্রেমীদের মনে তাজা। মজার বিষয়, সেই ঐতিহাসিক ইনিংসটি তিনি খেলেছিলেন ইডেনেই। এখন দেখার, মাঠে নামার পর এই কিউয়ি জুটি কতটা সাফল্য এনে দিতে পারে নাইট শিবিরকে।

দেখুন আরও খবর:

Latest News

ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, আজ ভিজবে কোন কোন জেলা? দেখুন বিগ আপডেট

ওয়েবডেস্ক- অস্বস্তিকর গুমোট আবহাওয়ার (Weather)  মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে (Rain Alert)  দহন একটু কমেছে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস...

More Articles Like This