কালীঘাট মন্দিরে পুজো দিলেন শুভেন্দু, তারপর কী হল?

0
67

ওয়েবডেস্ক-   আকাশে বাতাসে ভোট পুজোর গন্ধ, চারদিকে রাজনৈতিক দলগুলি তাদের দলমত নির্বিশেষে প্রচারের কাজে নেমে পড়েছেন। এবারে ভোটে দুটি কেন্দ্র থেকে লড়াই করছেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) । একটি ভবানীপুর (Bhawanipur)  আর অপরটি নন্দীগ্রাম (Nandigram) । দুটি বিধানসভার (West Bengal Assembly Election 2026)  নিয়ে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য। কারণ ভবানীপুর কেন্দ্রটিতে লড়াই করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

ভোটের ভরকেন্দ্র ভবানীপুর, এই কেন্দ্রে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শুভেন্দু অধিকারী। কাজেই লড়াই যে জোরকদমে হবে। তৃণমূলের ইতিমধ্যেই ভবানীপুর বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে দেওয়ার লিখন প্রচার শুরু হয়েছে। তবে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তার প্রচার পর্ব শুরু করেননি,  যারা গেছে আগামী সপ্তাহ থেকে তিনিও পথে নামবেন প্রচারে।

আরও পড়ুন-  রেড রোড থেকে ইদের নমাজে মমতা, দেখুন সরাসরি

তবে ভবানীপুর কেন্দ্রে জোর কদমে প্রচারে বিজেপি প্রার্থীর শুভেন্দু অধিকারী। শনিবার সকালে কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পুজো দিয়ে একপ্রস্থ প্রচার পর্ব সেরে ফেললেন তিনি। নকুলেশ্বর শিব মন্দির, জগন্নাথ মন্দিরেও পুজো দিতে দেখা যায় শুভেন্দু অধিকারী কে। তবে এদিন শুভেন্দু অধিকারীর কালীঘাট মন্দিরে পুজো দিতে আসাকে কেন্দ্র করে বেনজির নিরাপত্তা ছিল মন্দির চত্বরে। শুভেন্দু অধিকারী আসার ঘন্টাখানেক আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা ছিল মন্দির চত্বরে।

এদিকে আজ রেড রোডের মঞ্চ থেকেই বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঈদের মঞ্চ থেকেই বিজেপি-বিরোধিতার সুর বেঁধে দিলেন তিনি। সরাসরি নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা। তাঁকে ‘সবথেকে বড় অনুপ্রবেশকারী’ বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। সেই রেশ ধরেই ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’ স্লোগান দিয়ে নির্বাচনের সুর বেঁধে দিলেন তিনি।

শনিবার রেড রোডে ঈদের উদযাপনের অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অধিকার আমার মোদীজিকে ছিনিয়ে নিতে দেব না। আমাদের একটাই কাজ। আপনি সৌদি আরবে গিয়ে হাত মেলান। মিলিয়ে আসুন। আমি সব দেশকে পছন্দ করি। আমি আমার ভারতকে নিয়ে গর্বিত। আমি বিশ্বকে নিয়ে গর্বিত।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here